عن أنس بن مالك رضي الله عنه قال: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا.
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সকল মানুষের মধ্যে সর্বাধিক উত্তম চরিত্রের অধিকারী। উত্তম কথাবার্তা, কল্যাণকর কাজে জড়িত থাকা, হাস্যোজ্জল বদনে কারো সাথে সাক্ষাৎ, কষ্টদায়ক জিনিস থেকে বিরত থাকা এবং অন্যের বোঝা বহন করাসহ সকল উত্তম চরিত্রে ও ব্যবহারে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অগ্রগামী।
শিক্ষা
- হাদীসে চরিত্রের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ হওয়ার কথা বলা হয়েছে।
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম চরিত্রের পূর্ণাঙ্গ আদর্শ।
- হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও আদর্শ অনুকরণের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে।
সূত্র
صحيح البخاري (8/ 45) (6203).
صحيح مسلم (4/ 1805) (2310).
بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 670).
نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخِن وغيره (1/ 524).
كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (9/ 57).
شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 556).
HadeethEnc.com-এ এই হাদীসقال سعد بن هشام بن عامر -عندما دخل على عائشة رضي الله عنها-: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَنْبِئِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: أَلَسْتَ تَقْرَأُ الْقُرْآنَ؟ قُلْتُ: بَلَى، قَالَتْ: فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ الْقُرْآنَ.
সা‘দ বিন হিশাম বিন ‘আমির রহ. যখন (মদীনায়) ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহার কাছে প্রবেশ করলেন, তখন তিনি বললেন: হে উম্মুল মুমিনীন! আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন: তুমি কি কুরআন পাঠ কর না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন: “আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল-কুরআনই।”
এটি ইমাম মুসলিম একটি দীর্ঘ হাদিসের মাঝে বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
উম্মুল মু’মিনীন আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এককথায় পূর্ণাঙ্গ জবাব দেন। তিনি প্রশ্নকারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ চরিত্রের সূত্র হিসেবে আল-কুরআনুল কারীমকে উল্লেখ করেন। তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিলো কুরআনের চরিত্র। আল-কুরআন যা নির্দেশ দিয়েছে, তিনি তা-ই পালন করেছেন এবং কুরআন যা নিষেধ করেছে, তিনি তা থেকে বিরত ছিলেন। সুতরাং তাঁর চরিত্র ছিলো কুরআন অনুযায়ী আমল করা, এর সীমারেখা অতিক্রম না করা, কুরআনের শিষ্টাচারে শিষ্টাচার লাভ এবং তাতে বর্ণিত উপমা ও ঘটনাবলী থেকে উপদেশ গ্রহণ।
শিক্ষা
- হাদীসে কুরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে।
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের প্রশংসা করা। আর তা ছিল ওহীর আলোকবর্তীকা।
- সকল উত্তম চরিত্রের মূল উৎস হলো আল-কুরআন।
- ইসলামে আখলাক আদেশসমূহ পালন করা এবং নিষেধসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে পরিপূর্ণ দ্বীনকে অন্তর্ভুক্ত করে।
সূত্র
صحيح مسلم (1/ 512) (746).
بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (3/ 308).
شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 660).
نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخن وغيره (2/ 1253).
كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (21/ 556).
HadeethEnc.com-এ এই হাদীসعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ، فَأَيُّمَا رَجُلٍ مِنَ المُسْلِمِينَ سَبَبْتُهُ أَوْ لَعَنْتُهُ أَوْ جَلَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ زَكَاةً وَرَحْمَةً».
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "হে আল্লাহ! আমি তো একজন মানুষ। সুতরাং আমি কোন মুসলিমকে গাল-মন্দ করলে কিংবা তাকে অভিশাপ করলে অথবা আঘাত করলে তখন তুমি তার জন্য তা পবিত্রতা ও রহমত অর্জনের উপায় বানিয়ে দিও।"
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন: হে আল্লাহ, আমি শুধু একজন মানুষ, মানুষ যেমন রাগ করে আমি তেমন রাগ করি, যদি আমি কোনো মুমিনকে আঘাত করে থাকি, অথবা তাকে গালি দিয়ে থাকি, অথবা তাকে অভিশাপ দিয়ে থাকি, কিংবা তার বিরুদ্ধে তোমার রহমত থেকে তাড়িত হওয়ার দোয়া করে থাকি, অথবা তাকে শাস্তি বা আঘাত দিয়ে থাকি, তাহলে এটিকে তার জন্য আত্মশুদ্ধি, নৈকট্য, পবিত্রতা, কফফারা এবং রহমত বানিয়ে দিন, যা দিয়ে আপনি তাকে দয়া করবেন।
শিক্ষা
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র।
- ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন: এই হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তার উম্মতের প্রতি পরিপূর্ণ সহানুভূতি, সুন্দর চরিত্র এবং ব্যক্তিত্বের মহত্ত্ব প্রকাশিত হয়েছে যে, তার থেকে প্রকাশিত বিচ্ছুতির ক্ষতিপূরণ ও প্রতিদান দেওয়ার ইচ্ছে করেছেন।
- আন-নববী বলেন: কেউ যদি প্রশ্ন করে, কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কাউকে বদ দোয়া করতে পারেন, যিনি বদ দোয়া পাওয়ার যোগ্য নন, অথবা তাকে গালি দেন বা অভিশাপ দেন প্রভৃতি? এর উত্তর হল, আলেমগণ এ প্রসঙ্গে যা বলেছেন তার সারসংক্ষেপ দুটি বিষয়: প্রথমত: এটি বোঝানো হচ্ছে যে, সে আল্লাহর কাছে ও ভেতরে বদ দোয়া পাওয়ার যোগ্য নয়, কিন্তু বাহ্যিকভাবে যোগ্য ছিল; ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীয়তের আলামতের ভিত্তিতে বাহ্যিকভাবে তার যোগ্য দেখেছেন, তবে আল্লাহর ইলমে সে তার যোগ্য ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাহ্যিক দেখে বিচার করেছেন, আর আল্লাহ নিজেই অন্তরের বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয়ত: যে গালি বা বদ দোয়া তাঁর থেকে প্রকাশ পেয়েছে তা উদ্দেশ্য ছিল না, বরং এটির প্রকাশ ছিল আরবদের অভ্যাসগত; তারা কথাবার্তায় এমন শব্দ ব্যবহার করতেন, যেমন تَرِبَت يمينك বা عَقْرَى حَلْقَى যা খারাপ মানে ছিল না। আরও যেমন হাদীসে আছে: (لا كبرت سنك) অনুরূপ মুয়াবিয়ার হাদীসে আছে, لا أشبع الله بطنك এ জাতীয়। এতে কখনো সত্যিকার বদ দোয়া উদ্দেশ্য হত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশঙ্কা করলেন যে, এসব কথাও কবুল হতে পারে, কাজেই আল্লাহর কাছে দোয়া করলেন যেন এমন কথাগুলো পাপ থেকে পরিত্রাণ, পরিশুদ্ধি এবং রহমত হয়ে ফিরে আসে। আর এটি ছিল অত্যন্ত বিরল এবং বিশেষ পরিস্থিতিতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো অশালীন, গালি দেওয়া বা প্রতিশোধ নিতে আগ্রহী ছিলেন না।
সূত্র
صحيح البخاري (8/ 77) (6361).
صحيح مسلم (4/ 2007) (2601).
عمدة القاري شرح صحيح البخاري (22/ 310).
إرشاد الساري لشرح صحيح البخاري (9/ 207).
HadeethEnc.com-এ এই হাদীস