রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দু’টি জিনিসের একটি গ্রহণের ইখতিয়ার দেওয়া হতো, তখন তিনি অধিকতর সহজ সরলটি গ্রহণ করতেন যদি তা গোনাহ না হতো। যদি গোনাহ হতো তবে তা থেকে তিনি অনেক দূরে সরে থাকতেন
মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কিছু নীতি-নৈতিকতার কথা বর্ণনা করেছেন। তিনি যা উল্লেখ করেছিলেন তার মধ্যে ছিল যে, তাকে কখনও দু’টি জিনিসের মাঝে স্বাধীনতা দেওয়া হয়নি যার সহজটা তিনি গ্রহণ করননি, যদি সহজটি পাপ না হত, পাপ হলে তিনি তা থেকে সবচেয়ে দূরে থাকতেন তারপর গুরুতরটা বেছে নিতেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য প্রতিশোধ নিতেন না, বরং তিনি তার অধিকার ক্ষমা করে দিতেন, যদি না আল্লাহর সীমা লঙ্ঘিত হয়, তখন তিনি আল্লাহর জন্য প্রতিশোধ নিতেন। তিনি আল্লাহর জন্য সবচেয়ে বেশি গোস্বাকারী ছিলেন।
- পাপ না হলে বিষয়গুলিতে সহজ পথ অবলম্বন করা মুস্তাহাব।
- ইসলামের সহজতা।
- আল্লাহর জন্য রাগ করার বৈধতা।
- তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, সহনশীল এবং আল্লাহর সীমা প্রতিষ্ঠায় সত্যের সাথে অবিচল ছিলেন।
- ইবনু হাজার বলেন: এর মধ্যে রয়েছে কঠিন কাজ ত্যাগ করা, সহজ কাজ নিয়ে সন্তুষ্ট থাকা এবং যা করতে বাধ্য করা হয় না তার উপর জেদ ত্যাগ করা।
- আল্লাহর অধিকার ব্যতীত ক্ষমার প্রতি উৎসাহী করা।
صحيح البخاري (4/ 189) (3560). صحيح مسلم (4/ 1813) (2327). فتح الباري لابن حجر (575/6). شرح صحيح مسلم (83/15). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (601/9). شرح رياض الصالحين لابن عثيمين (587/3).