‘আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্দরমহলে থাকা কুমারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। যখন তিনি কোন জিনিস অপছন্দ করতেন আমরা তাঁর চেহারায় তা বুঝতে পারতাম।
আবূ সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে পর্দাবৃত এমন কুমারী মেয়ের চেয়েও বেশি লাজুক ছিলেন যে বিয়ে করেনি এবং পুরুষদের সাথে মিশে না । তার লজ্জার তীব্রতা হল, যদি তিনি কোনো কিছু অপছন্দ করতেন, তার চেহারা বদলে যেত এবং তিনি কথা বলতেন না, বরং তার সাহাবীগণ তার মুখে ঐ জিনিসের প্রতি ঘৃণা বুঝতে পারতেন।
- হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের লজ্জার বিবরণ রয়েছে , যা একটি মহান চরিত্র।
- যতক্ষণ না আল্লাহর পবিত্রতা লঙ্ঘন করা হয় তাঁর লজ্জা বিদ্যমান, কিন্তু যখন তা লঙ্ঘন হত, তখন তিনি রাগান্বিত হতেন এবং তাঁর সাহাবীদের আদেশ করতেন ও তাঁদের নিষেধ করতেন।
- এখানে লজ্জাশীল হতে উত্সাহিত করা হয়েছে ; কারণ এটি আত্মা কে সুন্দর করতে এবং খারাপ ছাড়তে বাধ্য করে।
صحيح البخاري (8/ 26) (6102). صحيح مسلم (4/ 1809) (2320). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 11). شرح رياض الصالحين، لابن عثيمين (4/ 32). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 562).