মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উঠাবে সে আমাদের দলভুক্ত নয়”।

عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا».
আবূ মূসা ‘আশআরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উঠাবে সে আমাদের দলভুক্ত নয়”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ভীতি প্রদর্শন অথবা তাদের সম্পদ লুটপাট করার জন্যে তাদের ওপর অস্ত্র তাক করা থেকে সতর্ক করছেন। অন্যায়ভাবে যে এরূপ করল সে বড় অপরাধ ও কবিরাহ গুনাহের একটিতে লিপ্ত হলো। আর এই কঠিন শাস্তির অধিকারী হলো।

শিক্ষা
  1. মুসলিম ভাইদের সাথে যুদ্ধ না করতে কঠিনভাবে সাবধান করা হয়েছে।
  2. মুসলিমদের ওপর অস্ত্র তাক করা ও হত্যার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো সবচেয়ে বড় নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত ও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করা।
  3. ন্যায় সঙ্গত যুদ্ধের ক্ষেত্রে উল্লিখিত হুশিয়ারি প্রযোজ্য হবে না, যেমন বিদ্রোহী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও অন্যদের সাথে যুদ্ধ করা।
  4. অস্ত্র ও অন্যান্য বস্তু দ্বারা মুসলিমদের ভয় দেখানো হারাম, যদিও তা হাসি-ঠাট্টার ছলে হয়।
সূত্র

صحيح البخاري (9/ 49) (7071). صحيح مسلم (1/ 98) (100). خلاصة الكلام شرح عمدة الأحكام، لفيصل آل مبارك (ص406). الإفهام في شرح عمدة الأحكام، لابن باز (ص815). الإلمام بشرح عمدة الأحكام، لإسماعيل الأنصاري (2/ 195). تيسير العلام شرح عمدة الأحكام، لعبد الله البسام (ص752).

HadeethEnc.com-এ এই হাদীস
ফাসেকী

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com