عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا».
আবূ মূসা ‘আশআরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উঠাবে সে আমাদের দলভুক্ত নয়”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ভীতি প্রদর্শন অথবা তাদের সম্পদ লুটপাট করার জন্যে তাদের ওপর অস্ত্র তাক করা থেকে সতর্ক করছেন। অন্যায়ভাবে যে এরূপ করল সে বড় অপরাধ ও কবিরাহ গুনাহের একটিতে লিপ্ত হলো। আর এই কঠিন শাস্তির অধিকারী হলো।
শিক্ষা
মুসলিম ভাইদের সাথে যুদ্ধ না করতে কঠিনভাবে সাবধান করা হয়েছে।
মুসলিমদের ওপর অস্ত্র তাক করা ও হত্যার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো সবচেয়ে বড় নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত ও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করা।
ন্যায় সঙ্গত যুদ্ধের ক্ষেত্রে উল্লিখিত হুশিয়ারি প্রযোজ্য হবে না, যেমন বিদ্রোহী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও অন্যদের সাথে যুদ্ধ করা।
অস্ত্র ও অন্যান্য বস্তু দ্বারা মুসলিমদের ভয় দেখানো হারাম, যদিও তা হাসি-ঠাট্টার ছলে হয়।
সূত্র
صحيح البخاري (9/ 49) (7071).
صحيح مسلم (1/ 98) (100).
خلاصة الكلام شرح عمدة الأحكام، لفيصل آل مبارك (ص406).
الإفهام في شرح عمدة الأحكام، لابن باز (ص815).
الإلمام بشرح عمدة الأحكام، لإسماعيل الأنصاري (2/ 195).
تيسير العلام شرح عمدة الأحكام، لعبد الله البسام (ص752).
আবূ যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুছেন: “একজন অপর জনকে ফাসিক বলে যেন গালি না দেয় এবং একজন অন্যজনকে কাফির বলে অপবাদ না দেয়। কেননা, অপরজন যদি তা না হয়, তবে সে অপবাদ তার নিজের উপরই আপতিত হবে”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করেছেন যে অপরকে বলল: তুমি ফাসিক, অথবা কাফির, যদি সে তার কথা মত না হয়, তাহলে উল্লিখিত বিশেষণের উপযুক্ত সেই হবে এবং তার কথা তার কাছে ফিরে আসবে, আর যদি যেমন বলেছে তেমন হয় তার কাছে কিছুই ফিরে আসবে না, কারণ সে যা বলেছে সত্য বলেছে।
শিক্ষা
শরীয়ত সম্মত উপাদান ছাড়া মানুষকে কাফির অথবা ফাসিক বলা হারাম।
মানুষের উপর বিধান জারির ক্ষেত্রে নিশ্চিত হওয়া ওয়াজিব।
ইবনু দাকিক আল-ঈদ বলেন, যে কোন মুসলিমকে যে কাফির নয় কাফির বলল এটি তার জন্য বড় ধমক এবং একটি মহান পদস্খলন।
ইবনে হাজার আল-আসকালানী বলেছেন: কিন্তু এর মাধ্যমে তিনি পাপী বা কাফের হয়ে যান না তার মানে এই নয় যে, أنت فاسق বলাতে তিনি একজন পাপী নন, বরং এই হালতে একটি বিশদ বিবরণ রয়েছে: যদি সে তার অবস্থা বর্ণনা করে তাকে বা অন্যদের উপদেশ দিতে চায়, তাহলে এটা জায়েয। তবে যদি সে তাকে তিরস্কার করার এবং তাকে পাপে প্রসিদ্ধ করার ও তাকে কষ্ট দেওয়ার ইচ্ছা করে তবে তা জায়েয হবে না। কেননা তিনি তাকে রক্ষা করতে এবং তাকে শিক্ষা দিতে এবং তাকে সুন্দর আচরণের সাথে উপদেশ দিতে আদিষ্ট হয়েছেন, সুতরাং, যখনই তিনি এটিকে নম্রভাবে পূরণ করতে সক্ষম হবেন, তখন তাকে কঠোরভাবে এটি করার অনুমতি দেওয়া হয় না; কারণ সে তাকে প্রলুব্ধ করার এবং তাকে এই ধরনের কাজের জন্য জেদ করার কারণ হতে পারে, যেমনটি অনেক লোকের নফস ও প্রকৃতি, বিশেষ করে যদি আদেশদাতা আদেশকৃত ব্যক্তির চেয়ে নিম্ন মর্যাদার হয়।
সূত্র
صحيح البخاري (8/ 15) (6045).
صحيح مسلم (1/ 79) (61).
نزهة المتقين، لمجموعة من الباحثين (2/ 1073).
كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (18/ 446).
بهجة الناظرين، لسليم الهلالي (3/ 82).
شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 220).
التنوير شرح الجامع الصغير، للصنعاني (9/ 275).
عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «من خَبَّبَ زوجة امْرِئٍ أو مَمْلُوكَهُ فليس مِنَّا».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা ক্রীতদাসকে তার মনিবের বিরুদ্ধে উত্তেজিত করে সে আমাদের দলভুক্ত নয়।”
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
যে লোক কারো স্ত্রীকে নষ্ট করার জন্য তার স্বামীর বিরুদ্ধে উত্তেজিত করে তোলে, চাই নষ্টকারী পুরুষ হোক কিংবা মহিলা হোক, যেমন কোনো পুরুষ কারো স্ত্রীর নিকট তার স্বামীর দোষ-ত্রুটি বর্ণনা করা ও তার মন্দ স্বভাব-চরিত্র তোলে ধরার মাধ্যমে স্বামীকে ঘৃণার পাত্র বানায়, স্বামীর বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে এবং তালাক বা খোলা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে, সে আমাদের দলভুক্ত ও পন্থাভুক্ত নয়; বরং সে শয়তানের মতো কাজ করল। অনুরূপ যে লোক কারো ক্রতদাসকে নষ্ট করলো এবং তাকে এমন কিছু শিখালো, যাতে সে মনিবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠে এবং মনিবের সাথে খারাপ ব্যবহার করে, সে আমাদের দলভুক্ত ও পন্থাভুক্ত নয়; বরং সে শয়তানের মতো কাজ করল।
সূত্র
نزهة المتقين، تأليف: جمعٌ من المشايخ، الناشر: مؤسسة الرسالة، الطبعة الأولى: 1397 هـ الطبعة الرابعة عشر 1407 هـ.
كنوز رياض الصالحين، تأليف: حمد بن ناصر بن العمار ، الناشر: دار كنوز أشبيليا، الطبعة الأولى: 1430 هـ.
شرح سنن أبي داود، تأليف: عبد المحسن بن حمد بن عبد المحسن العباد، نسخة الإلكترونية.
صحيح الجامع الصغير وزيادته، تأليف: محمد ناصر الدين الألباني، الناشر: المكتب الإسلامي.
رياض الصالحين، تأليف : محيي الدين يحيى بن شرف النووي ، تحقيق: د. ماهر بن ياسين الفحل ، الطبعة: الأولى، 1428 هـ.
سنن أبي داود، تأليف: سليمان بن الأشعث السَِّجِسْتاني، تحقيق: محمد محيي الدين عبد الحميد، الناشر: المكتبة العصرية، صيدا.
دليل الفالحين، تأليف: محمد بن علان، الناشر: دار الكتاب.
شرح رياض الصالحين، تأليف: محمد بن صالح العثيمين، الناشر: دار الوطن للنشر، الطبعة: 1426 هـ.
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com