মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“মানুষের মাঝে দুটি স্বভাব রয়েছে, যে দুটি তাদের ভেতর একধরনের(ছোট) কুফর বলে গণ্য: বংশের বদনাম করা এবং মৃতের জন্য বিলাপ করা”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اثْنَتَانِ فِي النَّاسِ هُمَا بِهِمْ كُفْرٌ: الطَّعْنُ فِي النَّسَبِ، وَالنِّيَاحَةُ عَلَى الْمَيِّتِ».
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মানুষের মাঝে দুটি স্বভাব রয়েছে, যে দুটি তাদের ভেতর একধরনের(ছোট) কুফর বলে গণ্য: বংশের বদনাম করা এবং মৃতের জন্য বিলাপ করা”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষদের ভেতর থাকা জাহিলি চরিত্র ও কাফিরদের দু’টি স্বভাব সম্পর্কে সংবাদ দিচ্ছেন। আর তা হলো: প্রথমটি: মানুষের বংশে কুৎসা রটনা করা এবং তাদের হেয়ো করা ও তাদের ওপর অহংকার করা। দ্বিতীয়টি: তাকদীরের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে মুসিবতের সময় উচ্চ স্বরে আওয়াজ করা, অথবা কঠিন বিপদে কাপড় ছিড়ে ফেলা।

শিক্ষা
  1. বিনয়াবনতা ও মানুষের ওপর অহংকার না করার প্রতি উদ্বুদ্ধ করা।
  2. মুসিবতের সময় সবর করা ও গোস্বা না করা ওয়াজিব।
  3. এসব আমল ছোট কুফর; কুফরের শাখাসমূহ হতে কোনো একটি শাখা কারো ভেতর পাওয়া গেলে সে দ্বীন থেকে বহিস্কারকারী কুফরে লিপ্ত কাফিরে পরিণত হবে না, যে অবধি বড় কুফরিতে লিপ্ত না হবে।
  4. বংশে কালিমা লেপন করার মত যেসব বিষয় মুসলিমদের মাঝে বিবেদ সৃষ্টি করে সেসব থেকে ইসলাম নিষেধ করেছে।
সূত্র

صحيح مسلم (1/ 82) (67). كتاب التوحيد، للإمام محمد بن عبد الوهاب (ص96). الملخص في شرح كتاب التوحيد، لصالح الفوزان (ص279). الجديد في شرح كتاب التوحيد، للقرعاوي (ص315).

HadeethEnc.com-এ এই হাদীস
কুফরী

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com