عَنِ ابْنِ عَبَّاسٍ رَضيَ اللهُ عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَشَجِّ أَشَجِّ عَبْدِ الْقَيْسِ: «إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللهُ: الْحِلْمُ، وَالْأَنَاةُ».
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল কায়স গোত্রের আশাজ (ক্ষত বিশিষ্ট দলপতিকে) বললেন, “তোমাদের দু’টো বিশেষ গুণ রয়েছে, যা আল্লাহ পছন্দ করেন – ধৈর্য ও সহিষ্ণুতা”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের আহত ও প্রধান আল-মুনযির ইবনু আইয রাদিয়াল্লাহু আনহুকে বলেন: তোমার দুটি গুণ আছে যা আল্লাহ পছন্দ করেন: বুদ্ধিমত্তা, বিবেচনা, গাম্ভীর্যতা এবং তাড়াহুড়ো না করা।
শিক্ষা
- ধৈর্য ও সহনশীলতার প্রতি উৎসাহিত করা।
- বিষয়গুলোর যাচাইকরণ এবং পরিণতি বিবেচনা করতে উৎসাহিত করা।
- ধৈর্য এবং ধীরস্থিরতা ভালো গুণ।
- আল্লাহ মানুষকে যে সৎ চরিত্রের উপর সৃষ্টি করেছেন তার জন্য আল্লাহর প্রশংসা করা।
- আশায হলেন এমন ব্যক্তি যার মুখ, মাথা বা কপালে আঘাত লেগেছে।
সূত্র
صحيح مسلم (1/ 48) (17). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 681). تطرز رياض الصالحين، لفيصل آل مبارك (ص414). المنهاج شرح صحيح مسلم بن الحجاج، للنووي (1/ 189).