মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

দু’ব্যক্তি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন। যারা একে অপরকে হত্যা করে উভয়েই জান্নাতে প্রবেশ করবে। একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হন। অতঃপর আল্লাহ হত্যাকারীর তাওবা কবুল করেন। ফলে সে ইসলাম গ্রহণ করে তারপর শহীদ হয়।

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «يضحكُ اللهُ سبحانه وتعالى إلى رجلين يقتلُ أحدُهما الآخرَ يدخلانِ الجنةَ، يقاتلُ هذا في سبيل الله فيُقْتَلُ، ثم يتوبُ اللهُ على القاتلِ فيُسْلِمُ فَيُسْتَشْهَدُ».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ হিসেবে বর্ণিত, “দু’ব্যক্তি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন। যারা একে অপরকে হত্যা করে উভয়েই জান্নাতে প্রবেশ করবে। একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হন। অতঃপর আল্লাহ হত্যাকারীর তাওবা কবুল করেন। ফলে সে ইসলাম গ্রহণ করে তারপর শহীদ হয়।”
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

“দু’ব্যক্তি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসবেন। যারা একে অপরকে হত্যা করে উভয়েই জান্নাতে প্রবেশ করবে। মুসলিম ব্যক্তি আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কোনো কাফির কর্তৃক নিহত হয়ে জান্নাতে প্রবেশ করে। অতঃপর আল্লাহ তাআলা হত্যাকারীর তাওবা কবুল করেন। ফলে সে মুসলিম হয়ে সেও আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়।

সূত্র

نزهة المتقين شرح رياض الصالحين، نشر: مؤسسة الرسالة، الطبعة: الرابعة عشر، 1407هـ - 1987م. دليل الفالحين لطرق رياض الصالحين، لابن علان، نشر دار الكتاب العربي، بدون تاريخ. بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي، نشر: دار ابن الجوزي. الطبعة الأولى 1418هـ. صحيح البخاري، نشر: دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم ترقيم محمد فؤاد عبد الباقي)، الطبعة: الأولى 1422هـ. صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، نشر: دار إحياء التراث العربي، بيروت.

HadeethEnc.com-এ এই হাদীস
তাওহীদুল আসমা ওয়াস সিফাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com