মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

সূরাহ্ সা-দ এর সাজদাহ্ অত্যাবশ্যক সাজদাহ্সমূহের মধ্যে গণ্য নয়, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি তা তিলাওয়াতের পর সাজদাহ্ করতে দেখেছি।

عن ابن عباس رضي الله عنهما قال: «ص ليس من عَزَائِمِ السُّجود، وقد رأيت النبي صلى الله عليه وسلم يَسجد فيها».
ইবন ‘আব্বাস রাদয়িাল্লাহু ‘আনহু হতে বর্ণিত। তিনি বলেন, সূরাহ্ সা-দ এর সাজদাহ্ অত্যাবশ্যক সাজদাহ্সমূহের মধ্যে গণ্য নয়, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আমি তা তিলাওয়াতের পর সাজদাহ্ করতে দেখেছি।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

“সা-দ এর সাজদাহ্ অত্যাবশ্যক সাজদাহ্সমূহের মধ্যে গণ্য নয়” হাদীসটির অর্থ: অর্থাৎ সূরা সা-দ এর তিলাওয়াতের সেজদা সুন্নাত ওয়াজিব নয়। কারণ, তা করার গুরুত্বের ওপর কোন নির্দেশমুলক বর্ণনা বর্ণিত হয়নি। বরং সংবাদের বাক্য বর্ণিত। দাঊদ আলাইহিস সালাম তা করেছেন আল্লাহর জন্য তাওবা করার উদ্দেশ্যে। আর আল্লাহ তা‘আলা দাউদ আলাইহিস সালামকে ক্ষমা দ্বারা অনুগ্রহ করেছে তার শুকরিয়া আদায়ার্থে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম সেজদা করেন। নাসা‘ঈর বর্ণনায় তা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দাউদ আলাইহিস সালাম সেজদা করেছেন তাওবা স্বরূপ আর আমরা সেজদা করবো শুকরিয়া হিসেবে”।

সূত্র

صحيح البخاري، تأليف: محمد بن إسماعيل البخاري، تحقيق: محمد زهير الناصر، الناشر: دار طوق النجاة الطبعة: الأولى، 1422هـ. سبل السلام شرح بلوغ المرام، تأليف: محمد بن إسماعيل بن صلاح الصنعاني، الناشر: دار الحديث الطبعة: بدون طبعة وبدون تاريخ. توضيح الأحكام مِن بلوغ المرام، تأليف: عبد الله بن عبد الرحمن بن صالح البسام، الناشر: مكتبة الأسدي، مكة المكرّمة الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م. تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، تأليف: صالح بن فوزان بن عبد الله الفوزان، الطبعة: الأولى، 1427 هـ - 2006 م.

HadeethEnc.com-এ এই হাদীস
ভুল (সাহু), তিলাওয়াত ও শোকরের সাজদা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com