মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু তাদের কাছে সূরা ইনশিকাক তিলাওয়াত করলেন। তিনি এতে সিজদা দিলেন। অতপর সিজদা শেষে তিনি বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরা তিলাওয়াত করে সিজদা দিয়েছেন।

عن أبي رافع أن أبا هريرة رضي الله عنه قرأ لهم: «إذا السماء انْشَقَّتْ» فسجد فيها، فلما انصَرَفَ أخبرهم أن رسول الله صلى الله عليه وسلم سجد فيها.
আবূ রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু তাদের কাছে সূরা ইনশিকাক তিলাওয়াত করলেন। তিনি এতে সিজদা দিলেন। অতপর সিজদা শেষে তিনি বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরা তিলাওয়াত করে সিজদা দিয়েছেন।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

বর্ণনা করা হয যে, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু সূরা ইনশিকাক তিলাওয়াত করার সময় এ আয়াত পাঠকালে সিজদা করেন “আর যখন তাদের কাছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না।” [সূরা আল-ইনশিকাক, আয়াত: 21] তাকে বলা হলো, অর্থাৎ আবূ রাফি রাদিয়াল্লাহু ‘আনহু এ সূরাতে সিজদা করার ব্যাপারে দ্বিমত পোষণ করেন। যেমন আবূ রাফি রাদিয়াল্লাহু ‘আনহু থেকে অন্য বর্ণনায় রয়েছে, তিনি বলেছেন, আমি বললাম এটি কিসের সিজদা? তিনি এ সূরাতে সিজদা দেওয়া অস্বীকার করেছেন; কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, “তিনি মদীনায় হিজরত করার পরে মুফাসসাল সূরাতে সিজদা করেন নি।” তখন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, “আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সূরাতে সিজদা করতে না দেখলে আমিও কখনো সিজদা করতাম না।” অর্থাৎ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সিজদা করেছেন।

সূত্র

صحيح مسلم، المحقق: محمد فؤاد عبد الباقي، الناشر: دار إحياء التراث العربي، بيروت. توضيح الأحكام من بلوغ المرام، لعبدالله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة، ط الخامسة 1423هـ. تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، شرحه الشيخ د. صالح بن فوزان الفوزان، اعتنى بإخراجه: عبد السلام السليمان، ط 1، 1427هـ - 2006م. فتاوى اللجنة الدائمة، اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء، جمع وترتيب: أحمد بن عبد الرزاق الدويش.

HadeethEnc.com-এ এই হাদীস
ভুল (সাহু), তিলাওয়াত ও শোকরের সাজদা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com