নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট সূরাহ্ ওয়ান্ন নাজ্ম তিলাওয়াত করা হল কিন্তু তাতে তিনি সাজদাহ্ করেননি।
عن زيد بن ثابت رضي الله عنه قال: «قَرأت على النبي صلى الله عليه وسلم والنَّجم فلم يسجد فيها».
যায়দ ইব্নু সাবিত রাদয়িাল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট সূরাহ্ ওয়ান্ন নাজ্ম তিলাওয়াত করলাম কিন্তু তাতে তিনি সাজদাহ্ করেননি”।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে সূরা নাজম তিলাওয়াত করেন। যখন সেজদার আয়াত তিলাওয়াত করেন তখন তিনি সেজদা করেননি। এ অবস্থায় সেজদা করা ছেড়ে দেওয়া এ কথা প্রমাণ করে না যে, একেবারেই সেজদা ছেড়ে দিয়েছেন। কারণ, হতে পারে এখানে সেজদা করা ছেড়ে দিয়ে সেজদা না করা বৈধ প্রমাণ করেছেন। এটিই সর্বাধিক প্রাধান্য প্রাপ্ত সম্ভাবনা। এটিই নিশ্চিত করেছেন ইমাম শাফে‘ঈ। কারণ, সেজদা যদি ওয়াজিব হতো তাহলে তিনি তাকে পরে হলেও সেজদা করার নির্দেশ দিতেন।
সূত্র
صحيح البخاري، تأليف: محمد بن إسماعيل البخاري، تحقيق: محمد زهير الناصر، الناشر: دار طوق النجاة الطبعة: الأولى، 1422هـ.
توضيح الأحكام مِن بلوغ المرام، تأليف: عبد الله بن عبد الرحمن بن صالح البسام، الناشر: مكتبة الأسدي، مكة المكرّمة الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م.
تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، تأليف: صالح بن فوزان بن عبد الله الفوزان، الطبعة: الأولى، 1427 هـ 2006 م.
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com