عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: "لا يَبُولَنَّ أحَدُكم في الماء الدَّائِم الذي لا يجْرِي، ثمَّ يَغتَسِل مِنه".
وفي رواية: "لا يغتسل أحدكُم في الماء الدَّائم وهو جُنُب".
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে পেশাব না করে। (সম্ভবত) পরে সে আবার তাতে গোসল করবে।” অপর বর্ণনায় বর্ণিত: “তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে, যে অবস্থায় সে অপবিত্র।”
এটি মুসলিম বর্ণনা করেছেন। - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। কারণ, এতে পানি নাপাক এবং পেশাবের জীবাণুর সাথে মিশে যাওয়ার ফলে যে এ পানি ব্যবহার করবে তার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় পেশাবকারী নিজেই তা ব্যবহার করবে, যেমন তাতে গোসল করবে। যে জিনিস তার জন্য একটু পরে পবিত্রকারী হবে তাতে সে কীভাবে পেশাব করে। যেমনিভাবে তিনি নিষেধ করেছেন স্থির পানিতে বড় নাপাকী থেকে পবিত্রার জন্য ফরয গোসল করতে। কারণ, তাতে পানির সাথে অপবিত্রতার ময়লা ও আবর্জনার সংমিশ্রণ ঘটে।
সূত্র
تيسير العلام شرح عمدة الأحكام للبسام، حققه وعلق عليه وخرج أحاديثه وصنع فهارسه: محمد صبحي بن حسن حلاق، ط10، مكتبة الصحابة، الإمارات - مكتبة التابعين، القاهرة، 1426 هـ.
تنبيه الأفهام شرح عمدة الأحكام لابن عثيمين، ط1، مكتبة الصحابة، الإمارات، 1426هـ.
عمدة الأحكام من كلام خير الأنام صلى الله عليه وسلم لعبد الغني المقدسي، دراسة وتحقيق: محمود الأرناؤوط، مراجعة وتقديم: عبد القادر الأرناؤوط، ط2، دار الثقافة العربية، دمشق ، بيروت، مؤسسة قرطبة، 1408هـ.
صحيح البخاري، تحقيق: محمد زهير بن ناصر الناصر، ط1، دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، 1422هـ.
صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي، بيروت، 1423هـ.
HadeethEnc.com-এ এই হাদীসعَن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّا نَرْكَبُ البَحْرَ، وَنَحْمِلُ مَعَنَا القَلِيلَ مِنَ الْمَاءِ، فَإِنْ تَوَضَّأْنَا بِهِ عَطِشْنَا، أَفَنَتَوَضَّأُ مِنَ الْبَحْرِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ، الحِلُّ مَيْتَتُهُ».
আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল! আমরা সমুদ্রে যাত্রা করি এবং পান করার জন্য সাথে সামান্য (মিঠা) পানি বহন করি। আমরা যদি তা দিয়ে অযু করি তাহলে পিপাসায় থাকতে হয়। সুতরাং এরূপ অবস্থায় আমরা সমুদ্রের পানি দিয়ে অযু করব কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী (খাওয়া) হালাল”।
এটি আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল এবং বলল: আমরা শিকার, ব্যবসা ও এই জাতীয় অন্যান্য কাজের জন্য সমুদ্রে যাত্রা করি এবং পান করার জন্য আমাদের সাথে সামান্য (মিঠা) পানি বহন করি। আমরা যদি পান করার পানি অযু ও গোসলে ব্যবহার করি তাহলে তা শেষ হয়ে যাবে এবং আমরা পান করার জন্য কিছু পাব না; সুতরাং এরূপ অবস্থায় আমাদের জন্য সমুদ্রের পানি দ্বারা অযু করা বৈধ কী?
তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের পানি সম্পর্কে বললেন, তার পানি পবিত্র ও পবিত্রকারী; তা দিয়ে অযু ও গোসল করা বৈধ এবং তা থেকে যা বের হয়, যেমন মাছ, তিমি ইত্যাদি হালাল, যদিও তা মৃত অবস্থায় পাওয়া যায় এবং শিকার করা ছাড়াই সমুদ্রে পৃষ্ঠে ভাসা অবস্থায় পাওয়া যায়।
শিক্ষা
- সামুদ্রিক প্রাণীর মৃতদেহ হালাল; তার মৃত প্রাণী বলতে যা বোঝায় তা হল সেই প্রাণী যা এতে মারা গেছে এবং সমুদ্র ছাড়া যা বাঁচতে পারে না।
- উত্তর সম্পন্ন করার জন্য প্রশ্নকারীকে তার প্রশ্নের চেয়ে বেশি উত্তর দেওয়া।
- যখন কোনো পবিত্র জিনিসের মাধ্যমে পানির স্বাদ অথবা রং অথবা গন্ধ পাল্টে গেল, তখনও তা পবিত্র অবস্থায় বিদ্যমান যতক্ষণ পানি তার প্রকৃত হালতে অবস্থান করবে, যদিও তার লবণাক্ততা অথবা গরম অথবা ঠান্ডা ইত্যাদির পরিমাণ কঠিন হয়।
- সমুদ্রের পানি ছোট ও বড় উভয় প্রকার নাপাক দূর করে দেয় এবং শরীর অথবা কাপড় অথবা অন্য কোনো পবিত্র জিনিসের ওপর আপতিত নাপাক অপসারণ করে দেয়।
সূত্র
سنن أبي داود (1/ 62) (83).
سنن الترمذي (1/ 111) (69).
سنن النسائي (1/ 50) (59).
سنن ابن ماجه (1/ 250) (386).
مسند أحمد (12/ 171) (7233).
منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (1/ 28).
فتح ذي الجلال والإكرام بشرح بلوغ المرام، لابن عثيمين (1/ 59).
توضيح الأحكام شرح بلوغ المرام، لعبد الله البسام (1/ 116).
HadeethEnc.com-এ এই হাদীসعن أبي سعيد الخدري رضي الله عنه أنه قيل لرسول الله صلى الله عليه وسلم : أنتوضأ من بِئر بُضَاعَةَ وهي بئر يُطرحُ فيها الحَيضُ ولحم الكلاب والنَّتَنُ؟ فقال رسول الله صلى الله عليه وسلم : «الماء طهور لا ينجسه شيء».
আবূ সা‘ঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা কি বুদ্বা‘আহ কূপের পানি দ্বারা অযু করতে পারি? কূপটি এমন ছিলো যেখানে মহিলাদের হায়েযের নেকড়া, কুকুরের গোশত এবং দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা নিক্ষেপ করা হতো। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, “পানি পবিত্র, তাকে কোনো জিনিস অপবিত্র করে না।”
এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, পানি পবিত্র, কোনো নাপাকী এতে মিলিত হলেই তা অপবিত্র হয়ে যায় না; যতক্ষণ না তার রং বা স্বাদ বা গন্ধ পরিবর্তন হয়।
সূত্র
- سنن أبي داود، سليمان بن الأشعث السِّجِسْتاني، تحقيق: محمد محيي الدين عبد الحميد، المكتبة العصرية، صيدا - بيروت.
- مسند الإمام أحمد بن حنبل، المحقق: شعيب الأرنؤوط - عادل مرشد، وآخرون إشراف: د عبد الله بن عبد المحسن التركي، مؤسسة الرسالة، الطبعة: الأولى، 1421 هـ - 2001 م.
- السنن الكبرى، للنسائي، حققه وخرج أحاديثه: حسن عبد المنعم شلبي.
أشرف عليه: شعيب الأرناؤوط مؤسسة الرسالة – بيروت الطبعة: الأولى، 1421 هـ - 2001 م.
- مرعاة المفاتيح شرح مشكاة المصابيح: أبو الحسن عبيد الله المباركفوري - إدارة البحوث العلمية والدعوة والإفتاء - الجامعة السلفية - بنارس الهند الطبعة: الثالثة - 1404 هـ، 1984.
- توضيح الأحكام شرح بلوغ المرام: تأليف عبد الله البسام، مكتبة الأسدي، مكة المكرمة، الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م.
HadeethEnc.com-এ এই হাদীসعَن عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ».
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে পানির (পাক-নাপাক হওয়ার) পরিমাণ এবং যে পানিতে চতুষ্পদ জন্তু ও হিংস্র জন্তু আসা-যাওয়া করে, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বললেন, “পানি যখন দুই ‘কুল্লা’ হবে তখন তা নাপাক হবে না”।
এটি আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে যেসব পানিতে পশু-পাখী, হিংস্র প্রাণী ও অন্যান্য জীবজন্তু আসা-যাওয়া করে তার পবিত্রতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানির পরিমাণ যখন দু’টি বড় কলস সমান হয় যার পরিমাপ (২১০) লিটার, তবে সেটি বেশি পানি যা নাপাক হয় না; কিন্তু তার তিনটি গুণ থেকে কোন একটি গুণ: রঙ অথবা স্বাদ অথবা গন্ধ নাপাক দ্বারা বিকৃত হলে নাপাক হবে।
শিক্ষা
- পানির তিনটি গুণের কোনো একটি গুণ: রং, অথবা স্বাদ, অথবা গন্ধ নাপাক দ্বারা বিকৃত হলে নাপাক হয়ে যাবে। হাদীসটি সাধারণ অবস্থার ভিত্তিতে বলা হয়েছে নির্দিষ্টভাবে বলা হয়নি।
- আলেমগণ একমত যে, নাপাক যখন পানি বিকৃত করে ফেলে তখন সাধারণভাবে পানি নাপাক হয়ে যায় কম হোক বা বেশী হোক।
সূত্র
سنن أبي داود (1/ 46) (63).
سنن الترمذي (1/ 109) (67).
سنن النسائي (1/ 46) (52).
سنن ابن ماجه (1/ 324) (517).
مسند أحمد (8/ 211) (4605).
توضيح الأحكام، للبسام (1/ 121).
فتح ذي الجلال والإكرام بشرح بلوغ المرام، لابن عثيمين (1/ 67).
منحة العلام، لعبد الله الفوزان (1/ 35).
HadeethEnc.com-এ এই হাদীসعن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يغتسل بفضل ميمونة رضي الله عنها .
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম (নিজের স্ত্রী) মাইমূনা রাদিয়াল্লাহু ‘আনহার গোসলের অবশিষ্ট অতিরিক্ত পানি দ্বারা গোসল করতেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রী মাইমূনা রাদিয়াল্লাহু ‘আনহার গোসলের অবশিষ্ট পানি দ্বারা গোসল করতেন।
সূত্র
- منحة العلام في شرح بلوغ المرام: تأليف عبد الله الفوزان - طبعة دار ابن الجوزي - الطبعة الأولى 1428.
- تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام: تأليف الشيخ صالح الفوزان- مؤسسة الرسالة.
- توضيح الأحكام شرح بلوغ المرام: تأليف عبد الله البسام - مكتبة الأسدي – مكة المكرمة – الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م.
HadeethEnc.com-এ এই হাদীসعن عبد الله بن عباس رضي الله عنهما قال: اغتسل بعض أزواج النبي صلى الله عليه وسلم في جَفْنَةٍ، فجاء النبي صلى الله عليه وسلم ليتوضأ منها أو يغتسل، فقالت: له يا رسول الله، إني كنت جُنُبًا؟ فقال رسول الله صلى الله عليه وسلم : «إن الماء لا يَجْنُبُ».
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রী বড় একটি পাত্রের পানি দ্বারা গোসল করছিলেন। এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেখানে অযু অথবা গোসল করার জন্য আগমন করলেন । তখন তিনি (পত্নী) বললেন, আল্লাহর রাসূল! আমি বড় ধরনের অপবিত্রতায় ছিলাম। উত্তরে রাসূল্লুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, “নিশ্চয় পানি অপবিত্র হয় না (পাত্রে অবশিষ্ট পানির ব্যাপারে বলেছেন)।”
এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
একবার নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন স্ত্রী পাত্রের পানি দ্বারা অপবিত্রতা থেকে পবিত্র হতে গোসল করছিলেন। এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেখানে অযু অথবা গোসল করার জন্য আগমন করলেন । ফলে তিনি তাঁর স্ত্রীর গোসলের অবশিষ্ট পানি ব্যবহার করতে চাইলে তিনি (পত্নী) তাঁকে অবহিত করলেন যে, তিনি জানাবাত জনিত অপবিত্র ছিলেন এবং উক্ত পানি দ্বারা গোসল করেছেন। তখন রাসূল্লুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে, অপবিত্রতার গোসল পানিতে কোনো প্রভাব ফেলে নি। অবশিষ্ট পানি পবিত্র ও পবিত্রকারী।
সূত্র
توضيح الأحكام للشيخ البسام، ط5، مكتبة الأسدي، مكة المكرمة، 1423ه.
سُبل السلام، للصنعاني، دار الحديث.
تسهيل الإلمام للشيخ صالح الفوزان، بعناية: عبدالسلام السليمان، ط1، 1427ه.
شرح الشيخ ابن عثيمين، تحقيق صبحي رمضان وآخر، ط1، المكتبة الإسلامية، مصر، 1427ه.
منحة العلَّام للشيخ عبد الله بن صالح الفوزان، ط1، دار ابن الجوزي، الدمام، 1427ه.
HadeethEnc.com-এ এই হাদীসএখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com