মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“পানি যখন দুই ‘কুল্লা’ হবে তখন তা নাপাক হবে না”।

عَن عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ».
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে পানির (পাক-নাপাক হওয়ার) পরিমাণ এবং যে পানিতে চতুষ্পদ জন্তু ও হিংস্র জন্তু আসা-যাওয়া করে, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বললেন, “পানি যখন দুই ‘কুল্লা’ হবে তখন তা নাপাক হবে না”।
এটি আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে যেসব পানিতে পশু-পাখী, হিংস্র প্রাণী ও অন্যান্য জীবজন্তু আসা-যাওয়া করে তার পবিত্রতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানির পরিমাণ যখন দু’টি বড় কলস সমান হয় যার পরিমাপ (২১০) লিটার, তবে সেটি বেশি পানি যা নাপাক হয় না; কিন্তু তার তিনটি গুণ থেকে কোন একটি গুণ: রঙ অথবা স্বাদ অথবা গন্ধ নাপাক দ্বারা বিকৃত হলে নাপাক হবে।

শিক্ষা
  1. পানির তিনটি গুণের কোনো একটি গুণ: রং, অথবা স্বাদ, অথবা গন্ধ নাপাক দ্বারা বিকৃত হলে নাপাক হয়ে যাবে। হাদীসটি সাধারণ অবস্থার ভিত্তিতে বলা হয়েছে নির্দিষ্টভাবে বলা হয়নি।
  2. আলেমগণ একমত যে, নাপাক যখন পানি বিকৃত করে ফেলে তখন সাধারণভাবে পানি নাপাক হয়ে যায় কম হোক বা বেশী হোক।
সূত্র

سنن أبي داود (1/ 46) (63). سنن الترمذي (1/ 109) (67). سنن النسائي (1/ 46) (52). سنن ابن ماجه (1/ 324) (517). مسند أحمد (8/ 211) (4605). توضيح الأحكام، للبسام (1/ 121). فتح ذي الجلال والإكرام بشرح بلوغ المرام، لابن عثيمين (1/ 67). منحة العلام، لعبد الله الفوزان (1/ 35).

HadeethEnc.com-এ এই হাদীস
পানির বিধানসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com