“জান্নাতে মুমিনের জন্য ফাঁপা মুক্তার একটি তাঁবু হবে। আকাশে এর দৈর্ঘ হবে ষাট মাইল। তাতে মুমিনের পরিবার-পরিজন থাকবে। মুমিন তাদের চতুষ্পার্শ্বে ঘুরাফেরা করবেন; তাদের কেউ একে অপরকে দেখবে না।”
আবূ মূসা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “জান্নাতে মুমিনের জন্য ফাঁপা মুক্তার একটি তাঁবু হবে। আকাশে এর দৈর্ঘ হবে ষাট মাইল। তাতে মুমিনের পরিবার-পরিজন থাকবে। মুমিন তাদের চতুষ্পার্শ্বে ঘুরাফেরা করবেন; তাদের কেউ একে অপরকে দেখবে না।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে অবহিত করেছেন এবং জান্নাতে মুমিনদের জন্য একটি বিশাল তাঁবু থাকবে যার অভ্যন্তর প্রশস্ত হবে, যা একটি ফাঁকা মুক্তা দিয়ে তৈরি, আকাশে যার প্রস্থ এবং দৈর্ঘ্য হবে ষাট মাইল। এর চার কোণার প্রতিটি কোণে স্ত্রীরা থাকবে, যাদের কেউই একে অপরকে দেখতে পাবে না, মুমিন তাদের চারপাশে ঘুরবে।
শিক্ষা
জান্নাতবাসীদের মহা নিয়ামতের বক্তব্য।
আল্লাহ তাদের জন্য যে নিয়ামত প্রস্তুত করেছেন তা ব্যাখ্যা করে তাদের সৎকর্ম করতে উৎসাহিত করা।
সূত্র
نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 1288).
بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (3/ 345).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com