নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আল্লাহ তা‘আলা তাদেরকে বলবেন: তোমরা কিছু তলব কর কী যা আমি তোমাদের বাড়িয়ে দিব? তখন সকল জান্নাতী বলবেন: আপনি আমাদের চেরাহা সাদা এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি কী? তখন আল্লাহ পর্দা দূর করবেন ও সরিয়ে নিবেন; তার পর্দা হল নুর, তাদেরকে তাদের রবের দিকে তাকানোর চেয়ে প্রিয় কিছু দেওয়া হয়নি।
- জান্নাতীদের থেকে পর্দা উন্মুক্ত করা হবে, ফলে তারা তাদের রবকে দেখতে পাবেন, কিন্তু কাফিরগণ; তার থেকে বঞ্চিত থাকবেন।
- জান্নাতের নিয়ামতের ভেতর সবচেয়ে বড় হল মুমিনদের নিজের রবকে দেখা।
- জান্নাতের সকল অধিবাসী তাদের অবস্থান যতই ভিন্ন হোক না কেন, স্বীয় রবকে দেখতে পাবে।
- ঈমানদারদেরকে জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে আল্লাহর অনুগ্রহ।
- নেক আমল, আল্লাহ তা‘আলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে জান্নাতের প্রতি দ্রুত এগিয়ে যাওয়ার গুরুত্ব।
صحيح مسلم (1/ 163) (181). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (3/ 349). شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 734). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين. نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 1294).