মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে, যার ছায়ায় কোনো আরোহী উৎকৃষ্ট, বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে একশত বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না”।

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضيَ اللهُ عنهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ فِي الْجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ الْجَوَادَ الْمُضَمَّرَ السَّرِيعَ مِائَةَ عَامٍ مَا يَقْطَعُهَا».
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে, যার ছায়ায় কোনো আরোহী উৎকৃষ্ট, বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে একশত বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে যার তলায় প্রতিযোগিতার জন্য প্রস্তুতকৃত ঘোড়ার আরোহী একশ বছর ধরে ভ্রমণ করবে, কিন্তু তার শেষ ডাল পর্যন্ত পৌঁছাবে না।

শিক্ষা
  1. জান্নাতের বিশালতা এবং তার বৃক্ষের মাহাত্ম্যের বর্ণনা।
সূত্র

صحيح البخاري (8/ 114) (6553). صحيح مسلم (4/ 2176) (2828). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 1289). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (3/ 345). تطريز رياض الصالحين، لفيصل مُبَارَك (ص1086).

HadeethEnc.com-এ এই হাদীস
জান্নাত ও জাহান্নামের বর্ণনা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com