যে ব্যক্তি কোনো খাবার খেল নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর প্রশংসা করতে উদ্বুদ্ধ করেছেন।কারণ, খাবার যোগাড় করা এবং সেটি খাওয়া আল্লাহ ও তাঁর সাহায্য ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যে এটি বলল সে তার অতীতের ছোটখাট পাপের জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য।
- খাবারের শেষে আল্লাহ তা‘আলার প্রশংসা করা মুস্তাহাব।
- আল্লাহ তা‘আলার তাঁর বান্দাদের উপর মহান অনুগ্রহের বর্ণনা যে, তিনি তাদের রিযিক দান করেছেন এবং তাদের জন্য রিযিকের উপকরণগুলো সহজ করেছেন এবং এতে খারাপ কাজের কাফফারা নির্ধারণ করে দিয়েছেন।
- বান্দাদের বিষয়গুলো সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে হয়। এগুলো তাদের শক্তি বা সামর্থ্যের ফল নয়। বান্দাকে কেবল উপকরণ গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে।
سنن الترمذي (5/ 452) (3458). سنن أبي داود (6/ 138) (4023). سنن ابن ماجه (4/ 417) (3285). مسند أحمد (24/ 394) (15632). نزهة المتقين شرح رياض الصالحين، مجموعة من الباحثين (1/ 602). بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي (2/ 54). تاج العروس من جواهر القاموس، للزبيدي (28/ 366).