”তোমাদের কেউ প্রসাব করার সময়ে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে, ডান হাত দ্বারা মলদার পরিষ্কার না করে এবং (পান করার সময়) পানির পাত্রে যেন নিঃশ্বাস না ফেলে।”
আবূ কাতাদাহ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "”তোমাদের কেউ প্রসাব করার সময়ে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে, ডান হাত দ্বারা মলদার পরিষ্কার না করে এবং (পান করার সময়) পানির পাত্রে যেন নিঃশ্বাস না ফেলে।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসটিতে কতিপয় শিষ্টাচার বর্ণনা করেছেন; এখানে তিনি প্রসাব করা অবস্থায় ডান হাত দিয়ে পুরুষাঙ্গ ধরতে নিষেধ করেছেন এবং পিছন ও সামনের রাস্তার ময়লাও ডান হাত দ্বারা দূর করতে নিষেধ করেছেন; কেননা ডান হাত সম্মানজনক কাজের জন্য তৈরী করা হয়েছে। অনুরূপভাবে যে পাত্রে পানি পান করা হয়, তাতে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন।
শিক্ষা
শিষ্টাচার ও পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলামের অগ্রবর্তিতার বর্ণনা করা হয়েছে।
ময়লা বস্তু থেকে দূরে থাকা, যখন একান্ত বাধ্য হয়, তখন তা বাম হাতে করবে।
বাম হাতের উপর ডান হাতের সম্মানের বর্ণনা করা হয়েছে।
ইসলামী শরী‘আতের পূর্ণতা এবং এর শিক্ষা-দিক্ষার সামগ্রিকতার বর্ণনা করা হয়েছে।
সূত্র
صحيح البخاري (1/ 42) (154).
صحيح مسلم (1/ 225) (267).
تيسير العلام شرح عمدة الأحكام، للبسام (ص41).
تنبيه الأفهام شرح عمدة الأحكام، لابن عثيمين (1/ 45).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com