মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

মদ হারাম হওয়ার বিধান নাযির হয়েছে। আর তা পাঁচটি জিনিষ থেকে হয়ে থাকে। আঙ্গুর, খেজুর, মধু, গম ও জব থেকে।

عن عَبْدُ الله بن عمر رضي الله عنهما أن عمر قال -على منبر رسول الله- صلى الله عليه وسلم : "أما بعد، أيها الناس، إنه نزل تحريم الخمر وهي من خمسة: مِنَ العنب، والتمر، والعسل، والحنطة، والشعير. والخمر: مَا خَامَرَ العَقْلَ. ثَلاثٌ وَدِدْتُ أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إلَيْنَا فِيهَا عَهْداً نَنْتَهِي إلَيْهِ: الجَدُّ، والكَلالَةُ، وأَبْوَابٌ مِنَ الرِّبَا".
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে আরোহণ করে ওমর বলেন, অতঃপর: হে মানব সকল, মদ হারাম হওয়ার বিধান নাযির হয়েছে। আর তা পাঁচটি জিনিষ থেকে তৈরি হয়: আঙ্গুর, খেজুর, মধু, গম ও জব। আর মদ বলা হয় যা আকলকে লুকিয়ে ফেলে। তিনটি বিষয়ে আমি খুব চেয়েছি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাতে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিতেন, যার দিকে গিয়ে আমরা ক্ষান্ত হতাম: দাদা, সন্তানহীন ব্যক্তি যার কোন মাতা-পিতা নেই এবং সুদের কতক অধ্যায়।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

উমার উবনুল খাত্তাব রাদিয়াল্লাহু রাসূলের মসজিদে তার মিম্বারে আরোহণ করে এ ভাষণ দেন। আর তিনি তাতে বলেন যে, মদ বলা হয় যা আকলকে লুকিয়ে ফেলে। সুতরাং মদ শুধু আঙ্গুরের সাথে খাস নয়, বরং মদ হলো নেশাজাত পানীয় যা খেজুর, মধু ও জব থেকে তৈরি হয়। তারপর উমার রাদিয়াল্লাহু উল্লেখ করেন যে, তিনটি মাস‘আলা তার নিকট অস্পষ্ট। সে আশা করে যে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তিনটি মাসআলার ক্ষেত্রে কোন সুস্পষ্ট প্রতিশ্রতি প্রদান করতেন যার দিকে উম্মত ফিরে যেত। আর তা হলো দাদার মীরাস, সন্তানহীন ব্যক্তি যার কোন সন্তান বা মাতা-পিতা নেই তার মীরাস এবং সূদের কতক অধ্যায়। আল-হামদুলিল্ললাহ এ তিনটি মাস‘আলার বিধান অবশ্যই জানা। এর অর্থ এ নয় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিধান স্পষ্ট করে বর্ণনা করেননি। বরং তিনি রিসালাতকে পূর্ণ করেছেন এবং আমানতকে আদায় করেছেন। আর আল্লাহর পক্ষ থেকে যা এর চেয়েও কম গুরুত্বপূর্ণ ও গোপন তাও তিনি পৌঁছিয়েছেন। কিন্তু উমার রাদিয়াল্লাহু আনহু চাইলেন, এ বিষয়ে সুস্পষ্ট সরাসরি বর্ণনা যাতে কোন ইজতিহাদের সুযোগ না থাকে।

সূত্র

صحيح البخاري، محمد بن إسماعيل البخاري الجعفي، تحقيق: محمد زهير الناصر، دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، الطبعة: الأولى 1422هـ. صحيح مسلم، مسلم بن الحجاج القشيري النيسابوري، تحقيق محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي، بيروت، الطبعة: 1423هـ. تأسيس الأحكام، أحمد بن يحيى النجمي، دار علماء السلف، الطبعة: الثانية 1414هـ. تيسير العلام شرح عمدة الأحكام، عبد الله بن عبد الرحمن البسام، تحقيق: محمد صبحي حلاق، مكتبة الصحابة، الإمارات، مكتبة التابعين، القاهرة، الطبعة: العاشرة 1426هـ. عمدة الأحكام من كلام خير الأنام -صلى الله عليه وسلم- لعبد الغني المقدسي، دراسة وتحقيق: محمود الأرناؤوط، مراجعة وتقديم: عبد القادر الأرناؤوط، دار الثقافة العربية، دمشق، بيروت، مؤسسة قرطبة، الطبعة: الثانية 1408هـ. المعجم الوسيط، مجمع اللغة العربية بالقاهرة، (إبراهيم مصطفى، أحمد الزيات، حامد عبد القادر، محمد النجار)، الناشر: دار الدعوة.

HadeethEnc.com-এ এই হাদীস
মদপানের শাস্তি

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com