عن أنس رضي الله عنه قال: كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ: «نُهِينَا عَنِ التَّكَلُّفِ».
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: আমরা উমর রাদিয়াল্লাহু ‘আনহুর কাছে (বসা) ছিলাম। তখন তিনি বললেন: “আমাদের কৃত্রিমতা (লৌকিকতা) থেকে নিষেধ করা হয়েছে।”
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
‘উমর রাদিয়াল্লাহু ‘আনহু সংবাদ দিয়েছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথা ও কাজে প্রয়োজন ব্যতীত কষ্টসাধ্য কোন কিছু তে পতিত হওয়া থেকে নিষেধ করেছেন।
শিক্ষা
- এখানে নিষিদ্ধ কষ্টসাধনের মধ্যে কয়েকটি হলো: অধিক প্রশ্ন করা অথবা ইলম ব্যতীত কোন কিছু বলতে চেষ্টা করা অথবা আল্লাহ যে কাজ করতে সহজ করেছেন ও প্রশস্ততা রেখেছেন সে কাজ করতে কঠোরতা আরোপ করা।
- মুসলিমের উচিত কথা ও কাজে উদারতা ও অকৃত্রিমতায় অভ্যস্ত হওয়া। বিশেষ করে পানাহারে, কথা-বার্তায় ও তার সর্বাবস্থায়।।
- ইসলাম সহজ ধর্ম।
সূত্র
صحيح البخاري (9/ 95) (7293). نزهة المتقين، لمصطفى الخن وغيره (2/ 1136). شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 391). فتح الباري شرح صحيح البخاري، لابن حجر (13/ 270). النهاية في غريب الحديث والأثر، لابن الأثير (4/ 196). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص930).