عن ابن عمر رضي الله عنهما: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ.
ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’কাযা’ আংশিক চুল কর্তন করা থেকে নিষেধ করেছেন।(১)
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কিছু অংশের চুল মুন্ডনো এবং কিছু অংশ রেখে দেওয়াকে নিষেধ করেছেন। এখানে নিষেধাজ্ঞা ছোট, বড় সকল পুরুষের জন্যে ব্যাপক-প্রযোজ্য। তবে নারীর ক্ষেত্রে মাথার চুল মুন্ডানো বৈধ নয়।
শিক্ষা
- ইসলামী শরী‘আহ মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করেছে।
সূত্র
صحيح البخاري (7/ 163) (5921). صحيح مسلم (3/ 1675) (2120). نزهة المتقين (2/ 1126). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (19/ 380). شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 381).