মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

নবজাতক সংশ্লিষ্ট বিধানাবলী

৪টি হাদীস

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’কাযা’ আংশিক চুল কর্তন করা থেকে নিষেধ করেছেন।(১)

عن ابن عمر رضي الله عنهما: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ.
ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’কাযা’ আংশিক চুল কর্তন করা থেকে নিষেধ করেছেন।(১)
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কিছু অংশের চুল মুন্ডনো এবং কিছু অংশ রেখে দেওয়াকে নিষেধ করেছেন। এখানে নিষেধাজ্ঞা ছোট, বড় সকল পুরুষের জন্যে ব্যাপক-প্রযোজ্য। তবে নারীর ক্ষেত্রে মাথার চুল মুন্ডানো বৈধ নয়।

শিক্ষা
  1. ইসলামী শরী‘আহ মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করেছে।
সূত্র

صحيح البخاري (7/ 163) (5921). صحيح مسلم (3/ 1675) (2120). نزهة المتقين (2/ 1126). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (19/ 380). شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 381).

HadeethEnc.com-এ এই হাদীস

তোমাদের নামগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো 'আবদুল্লাহ' এবং 'আবদুর রহমান'।

عَنِ ابْنِ عُمَرَ رَضيَ اللهُ عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ أَسْمَائِكُمْ إِلَى اللهِ عَبْدُ اللهِ وَعَبْدُ الرَّحْمَنِ».
ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমাদের নামগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো 'আবদুল্লাহ' এবং 'আবদুর রহমান'।"
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো পুরুষের নাম রাখা: আবদুল্লাহ, অথবা আবদুর রহমান।

শিক্ষা
  1. আল-কুরতুবী বলেন: এই দুটি নামের সাথে সাদৃশ্যপূর্ণ অন্যান্য নাম, যেমন আবদুর রহিম, আব্দুল মালিক এবং আব্দুস সামাদ যুক্ত হবে। এটি আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়ার কারণ হল এতে আল্লাহর ওয়াজিব সিফাত (ইলাহ) এবং মানুষের ওয়াজিব সিফাত (দাসত্ব) অন্তর্ভুক্ত করেছে। তারপর দাসত্বকে রবের সাথে প্রকৃতভাবে সংযোজন করা হয়েছে, তাই এই সংযোজনের ফলে এই নামের ব্যক্তিগণ সত্য ও সম্মানিত হয়েছেন, তাই তাদের জন্য এই পুণ্য অর্জিত হয়েছে। আরেকজন বলেন: দুটি নামের মধ্যে সীমাবদ্ধ রাখার হিকমত হল, কুরআনে আল্লাহর নামের সাথে ”আব্দ” শব্দটি এই দুটি নাম ব্যতীত অন্য কোনও নামের সাথে যুক্ত করা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন: {وَأَنَّهُ ‌لَمَّا ‌قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ} (এবং যখন আব্দুল্লাহ তাঁকে ডাকতে দাঁড়ায়}; তিনি অন্য আয়াতে বলেছেন: {وَعِبَادُ ‌الرَّحْمَنِ} (এবং ইবাদুর রহমানগণ)। এটি আল্লাহর এই বাণী দ্বারা সমর্থিত হয়: { ‌قُلِ ‌ادْعُوا ‌اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ} (বলুন, "আল্লাহকে ডাকুন অথবা রহমানকে ডাকুন)।
সূত্র

صحيح مسلم (3/ 1682) (2132). فتح الباري لابن حجر (10/ 570).

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com