মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।”

عن حذيفة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ».
হুযাইফা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যে মানুষের মাঝে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করার লক্ষ্যে এক জনের কথা অন্যের কাছে পৌঁছে চোগলখোরী করে, সে জান্নাতে প্রবেশ না করে শাস্তির উপযুক্ত হয়ে যায়।

শিক্ষা
  1. চোগলখোরী করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
  2. চোগলখোরী করা নিষেধ। কেননা এর কারণে ব্যক্তি ও সমাজের মাঝে ফিতনা ফ্যাসাদ ও অনিষ্ট সৃষ্টি হয়।
সূত্র

صحيح البخاري (8/ 17) (6056). صحيح مسلم (1/ 101) (105). شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 145). فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام، لابن عثيمين (6/ 401). توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 452). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 273).

HadeethEnc.com-এ এই হাদীস
নিন্দনীয় আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com