মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“মুসলিমকে গালি দেওয়া ফাসেকী এবং তার সাথে লড়াই করা কুফুরী।”

عَنْ عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سِبَابُ المُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ».
আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুসলিমকে গালি দেওয়া ফাসেকী এবং তার সাথে লড়াই করা কুফুরী।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে তার মুসলিম ভাইকে গালমন্দ ও অপমান করতে নিষেধ করেছেন এবং এটি এক ধরনের ফাসিকি, যা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া এবং একজন মুসলিম তার মুসলিম ভাইয়ের সাথে যুদ্ধ করা একটি কুফরী কাজ, তবে এটি ছোট কুফর।

শিক্ষা
  1. মুসলিমদের ইজ্জত ও রক্তকে সম্মান করা ফরয।
  2. বিনা অধিকারে কোনো মুসলিমকে গালিদাতার পরিণাম গুরুতর; কারণ বিনা অধিকারে যে গালি দেয়, সে ফাসিক (পাপী)।
  3. একজন মুসলিমকে বকা দেওয়া এবং তার সাথে লড়াই করা ঈমানকে দুর্বল ও ক্ষুন্ন করে।
  4. কিছু আমলকে কুফর বলা হয়; যদিও বড় কুফরী পর্যন্ত না পৌঁছায় যা ইসলাম থেকে বের করে দেয়।
  5. এখানে কুফর দ্বারা ছোট কুফর উদ্দেশ্য যা আহলুস সুন্নাহদের ঐকমত্যে দীন থেকে বের করে দেয় না; কারণ আল্লাহ তা‘আলা মুমিনদের পরস্পর যুদ্ধ ও ঝগড়ার সময় তাদের মাঝে ভ্রাতৃত্ব ও ঈমানকে সাব্যস্ত করেছেন। তিনি বলেছেন: (وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا) إلى قوله: ( إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ). (যদি মুমিনদের দু’টি গ্রুপ পরস্পর যুদ্ধ করে তাদের মাঝে মীমাংসা করে দাও) থেকে তার বাণী (বস্তুত মুমিনগণ ভাই ভাই) পর্যন্ত।1
সূত্র

صحيح البخاري (1/ 19) (48). صحيح مسلم (1/ 81) (64). فتح ذي الجلال والاكرام بشرح بلوغ المرام، لابن عثيمين (6/ 362). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 216). توضِيحُ الأحكَامِ مِن بُلوُغ المَرَام، للبسام (7/ 412).

HadeethEnc.com-এ এই হাদীস
ফযীলত ও শিষ্ঠাচার

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com