মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“হে লোক সকল! তোমরা আল্লাহর সমীপে তাওবা কর ও তাঁর নিকট ক্ষমা চাও! কেননা, আমি প্রতিদিন এক শো বার তাওবা করি”।

عن الْأَغَرِّ رضي الله عنه، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللهِ، فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ».
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আগার (আল মুযানী) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “হে লোক সকল! তোমরা আল্লাহর সমীপে তাওবা কর ও তাঁর নিকট ক্ষমা চাও! কেননা, আমি প্রতিদিন এক শো বার তাওবা করি”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বারবার তওবা ও ইস্তেগফার করার নির্দেশ দেন। তিনি নিজের সম্পর্কে বলেন যে, তিনি দিনে একশবারেরও বেশি আল্লাহ তা‘আলার কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন, অথচ তার অতীত ও ভবিষ্যতের পাপসমূহ ক্ষমা করা হয়েছে। এতেই আল্লাহ তা‘আলার প্রতি বিনয় এবং ইবাদতের পরিপূর্ণতা রয়েছে।

শিক্ষা
  1. ঈমানের ক্ষেত্রে তাদের পদমর্যাদা এবং স্তর নির্বিশেষে সকলেই আল্লাহ তা‘আলার নিকট প্রত্যাবর্তন করা এবং তাওবার মাধ্যমে নিজেদের পরিপূর্ণ করা প্রয়োজন। আল্লাহ তা‘আলার অধিকার পূরণে কেউ ত্রুটিমুক্ত নয়: (হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো।)
  2. তাওবা সর্বজনীন, তা নিষিদ্ধ কাজ ও পাপের কারণেই হোক বা কর্তব্য পালনে অবহেলার কারণেই হোক।
  3. তওবার ক্ষেত্রে আন্তরিকতা তার কবুলের শর্ত। কাজেই যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য পাপ ত্যাগ করে, সে তাওবাকারী না।
  4. আল-নওয়াবী বলেন: তওবার জন্য তিনটি শর্ত রয়েছে: পাপ করা বন্ধ করা, তা করার জন্য অনুতপ্ত হওয়া এবং আর কখনও তা না করার দৃঢ় সংকল্প করা। যদি পাপটি মানুষের সাথে সম্পর্কিত হয়, তাহলে এর চতুর্থ শর্ত রয়েছে, তা হল: জুলমকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া, অথবা তার কাছ থেকে দায়মুক্তি লাভ করা।
  5. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রার্থনা করা তার পাপের জন্য হওয়া জরুরি নয়, বরং এটি তাঁর পূর্ণ দাসত্ব এবং আল্লাহর যিকিরের প্রতি আসক্তি এবং তাঁর মহত্ত্ব এবং আল্লাহ তা‘আলার মহান অধিকার এবং বান্দা তাঁর নিয়ামতের জন্য তাঁর কৃতজ্ঞতা প্রকাশে যা-ই করুন না কেন নিজের ত্রুটি-বিচ্যুতি সম্পর্কে সচতেনতার কারণে। এটি তাঁর পরবর্তী উম্মতের জন্য পথ দেখানোর একটি প্রক্রিয়া বটে এবং অন্যান্য হিকমত রয়েছে।
সূত্র

صحيح مسلم (4/ 2075) (2702). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 33). شرح رياض الصالحين، لابن عثيمين (1/ 97). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 52).

HadeethEnc.com-এ এই হাদীস
যিকিরের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com