একজন লোক নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে, নফল ইবাদত তার ওপর এতো বেশী হয়ে গেছে যে তিনি তার দুর্বলতার কারণে সেগুলো পালনে অক্ষম হয়ে পড়েছেন। তারপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে অটল থাকা ও আঁকড়ে ধরার জন্য বেশী সাওয়াব আনয়নকারী কিছু অল্প আমলের নির্দেশ করলেন। তাই তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বদা আল্লাহ তা‘আলার যিকিরের দ্বারা তার জিহ্বা নরম এবং তাজা রাখতে নির্দেশ করেছেন; যেমন তাসবীহ পাঠ করা, তাহমীদ পাঠ করা, ইস্তেগফার করা, দোয়া করা প্রভৃতি।
- অনবরত আল্লাহ তা‘আলার যিকিরে থাকার ফযীলত।
- আল্লাহ তা‘আলার মহান অনুগ্রহের একটি হল সাওয়াবের উপায়গুলো সহজতর করা।
- কল্যাণ ও সাওয়াবের ময়দানে বান্দাদের সামর্থ্য লাভের মধ্যে পার্থক্য।
- অন্তরের সম্মিলনে জিহ্বা দ্বারা তাসবীহ, তাহমীদ তাহলীল, তাকবীর ইত্যাদির মাধ্যমে আল্লাহর অধিক যিকির করা অনেক নফল ইবাদতের স্থলাভিশিক্ত হয়।
- তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে তার উপযুক্ত উত্তর প্রদান করে প্রশ্নকারীদের যত্ন নিয়েছেন।
سنن الترمذي (5/ 388) (3375). سنن ابن ماجه (4/ 707) (3793). مسند أحمد (29/ 226) (17680). جامع العلوم والحكم في شرح خمسين حديثا من جوامع الكلم، لابن رجب الحنبلي (2/ 510). التحفة الربانية في شرح الأربعين حديثًا النووية، لإسماعيل الأنصاري (ص104). فتح القوي المتين في شرح الأربعين وتتمة الخمسين، للنووي وابن رجب (ص154). الأحاديث الأربعون النووية وعليها الشرح الموجز المفيد، لعبد الله بن صالح المحسن (ص93).