মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“তোমার শরীরের যে অংশ ব্যথাযুক্ত হয়, তার উপরে তোমার হাত রেখে তিনবার ’বিসমিল্লা-হ’ বলবে এবং সাতবার বলবে-أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ "আল্লাহ এবং তার ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি- যা আমি অনুভব করি এবং যা থেকে ভয় করি তার অনিষ্ট হতে।

عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ رضي الله عنه أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ، وَقُلْ بِاسْمِ اللهِ ثَلَاثًا، وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ».
উসমান ইবনু আবূল আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি ব্যথার অভিযোগ করলেন, যা তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার দেহে অনুভব করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “তোমার শরীরের যে অংশ ব্যথাযুক্ত হয়, তার উপরে তোমার হাত রেখে তিনবার ’বিসমিল্লা-হ’ বলবে এবং সাতবার বলবে-أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ "আল্লাহ এবং তার ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি- যা আমি অনুভব করি এবং যা থেকে ভয় করি তার অনিষ্ট হতে।"
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

উসমান ইবনু আবি আল-আস রাদিয়াল্লাহু আনহু এমন ব্যথায় ভুগছিলেন যা তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখতে গেলেন এবং তাকে এমন একটি দোয়া শিখিয়ে দিলেন যার মাধ্যমে আল্লাহ তাকে যে রোগে আক্রান্ত করেছেন তা থেকে নিরাময় করবেন। তা হল তিনি যে অংশে ব্যথা অনুভব করেন সেখানে তার হাত রাখবেন এবং বলবেন: (بسم الله) তিনবার, তারপর সাতবার বলতে: (أعوذ) আশ্রয়, সুরক্ষা এবং নিরাপত্তা চাই (بالله وقدرته من شر ما أجد) বর্তমান সময়কার ব্যথা (وأُحاذِر) এবং ভয় পাই ভবিষ্যতে দুঃখ ও ভয়ে আক্রান্ত হওয়ার বা এই অসুস্থতার ধারাবাহিকতা এবং শরীরে ব্যথার বিস্তার থেকে আশ্রয় চাই।

শিক্ষা
  1. হাদীসে যেমন এসেছে তার আলোকে মানুষের নিজের নফসকে ঝাঁড়-ফুক করা মুস্তাহাব।
  2. অস্থিরতা ও আপত্তি ছাড়া অভিযোগ জানানো সবর ও তাওয়াক্কুলের পরিপন্থ নয়।
  3. দোয়া একটি উপকরণ গ্রহণ করার মতো। এ জন্যই তার শব্দ ও সংখ্যা ব্যবহার ব্যাপারে সজাগ থাকা।
  4. এই দোয়াটি প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের ব্যথার জন্য।
  5. এই দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করার সময় ব্যথার জায়গায় হাত রাখা।
সূত্র

صحيح مسلم (4/ 1728) (2202). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 163). شرح رياض الصالحين، لابن عثيمين (4/ 481). فيض القدير شرح الجامع الصغير، لعبدالرؤوف المناوي (1/ 284). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 689).

HadeethEnc.com-এ এই হাদীস
শরয়ী ঝাড়ফুঁক

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com