মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

ভরণপোষণের খরচ

৬টি হাদীস

“রেওয়াজ অনুযায়ী তুমি তার সম্পদ থেকে গ্রহণ কর যা তোমার ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট হয়।”

عَنْ عَائِشَةَ أُمِّ المؤْمنينَ رَضيَ اللهُ عنها قَالَت: دَخَلَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ امْرَأَةُ أَبِي سُفْيَانَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، لَا يُعْطِينِي مِنَ النَّفَقَةِ مَا يَكْفِينِي وَيَكْفِي بَنِيَّ إِلَّا مَا أَخَذْتُ مِنْ مَالِهِ بِغَيْرِ عِلْمِهِ، فَهَلْ عَلَيَّ فِي ذَلِكَ مِنْ جُنَاحٍ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذِي مِنْ مَالِهِ بِالْمَعْرُوفِ مَا يَكْفِيكِ وَيَكْفِي بَنِيكِ».
উম্মুল মু’মিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: হিন্দা বিনত উতবা -আবূ সুফিয়ানের স্ত্রী- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি। তিনি আমার এবং আমার সন্তানদের জন্য প্রয়োজনীয় খরচাদি প্রদান করেন না। তবে আমি তার অজ্ঞাতেই তার সম্পদ থেকে প্রয়োজনীয় খরচাদি গ্রহণ করে থাকি। এতে কি আমার কোন পাপ হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “রেওয়াজ অনুযায়ী তুমি তার সম্পদ থেকে গ্রহণ কর যা তোমার ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট হয়।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

হিন্দ বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তার স্বামী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বলেন যে, তিনি একজন কৃপণ ব্যক্তি যিনি তার অর্থের প্রতি খুব আগ্রহী। তিনি তাকে এবং তার সন্তানদের ভরণপোষণের জন্য পর্যাপ্ত অর্থ দেন না, যদি না তিনি গোপনে তার অর্থ গ্রহণ করেন। এতে কি তার কোন পাপ হবে? তারপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তার সম্পদ থেকে তোমার নিজের এবং তার সন্তানদের জন্য যতটুকু সাধারণত যথেষ্ট হয়, তার অজান্তেই তা গ্রহণ করো।

শিক্ষা
  1. স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ ওয়াজিব।
  2. ইবনু হাজার বলেন: "তার অর্থ থেকে তোমার জন্য যথেষ্ট পরিমাণ যুক্তিসঙ্গতভাবে গ্রহণ করো" - এই উক্তির অর্থ হল, তিনি এই বিষয়টিকে প্রচলিত রীতিনীতির সাথে যুক্ত করেছেন যার জন্য শরীয়তের নির্ধারিত কোন সীমা নেই।
  3. ইবনু হাজার বলেন: এই হাদীসটি এমনভাবে কারো নাম উল্লেখ করার বৈধতার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় যা সে পছন্দ করে না, যদি তা ফতোয়া চাওয়া, অভিযোগ করা বা অনুরূপ কিছুর আকারে করা হয় এবং এটি এমন একটি পরিস্থিতি যেখানে গীবত করা জায়েয।
  4. আল-কুরতুবী বলেন: হিন্দ আবু সুফিয়ানকে তার সমস্ত আচরণে কৃপণ হিসেবে বর্ণনা করতে চাননি, বরং তিনি তার সাথে তার নিজের পরিস্থিতি বর্ণনা করেছেন এবং তিনি তার এবং তার সন্তানদের সাথে কৃপণ ছিলেন। এর অর্থ সব জায়গায় কৃপণতা নয়, কারণ অনেক নেতা তাদের পরিবারের সাথে এটি করেন এবং তাদের উপর অপরিচিতদের কাছে টানার জন্য প্রধান্য দেন।
সূত্র

صحيح البخاري (3/ 79) (2211). صحيح مسلم (3/ 1338) (1714). تيسير العلام شرح عمدة الأحكام، للبسام (ص700). الإعلام بفوائد عمدة الأحكام، لابن الملقن (10/ 12).

HadeethEnc.com-এ এই হাদীস

“উপরের হাত নীচের হাত অপেক্ষা উত্তম

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ عَلَى المِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ، وَالتَّعَفُّفَ، وَالمَسْأَلَةَ: «اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، فَاليَدُ العُلْيَا: هِيَ المُنْفِقَةُ، وَالسُّفْلَى: هِيَ السَّائِلَةُ».
আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারের উপর থাকা অবস্থায় সাদাকা করা ও ভিক্ষা করা হতে বেঁচে থাকা ও ভিক্ষা করা প্রসঙ্গ উল্লেখ করে বলেনঃ “উপরের হাত নীচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতার, আর নীচের হাত হলো ভিক্ষুকের”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দেওয়ার সময় দান-খয়রাত এবং টাকা-পয়সা চাওয়া থেকে বিরত থাকার কথা উল্লেখ করলেন। তারপর বললেন: দানকারী ও ব্যয়কারীর উপরের হাতটি আল্লাহর কাছে ভিক্ষাকারী নিম্ন হাতের চেয়ে উত্তম এবং প্রিয়।

শিক্ষা
  1. এতে সৎপথে দান ও ব্যয় করার ফজিলত এবং ভিক্ষাবৃত্তির নিন্দা রয়েছে।
  2. এটি ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকতে এবং মানুষের থেকে স্বাধীন থাকতে উৎসাহিত করে এবং সৎকর্মের অনুধাবন এবং নীচকর্ম ত্যাগ করতে উৎসাহিত করে, কারণ আল্লাহ সৎকর্ম পছন্দ করেন।
  3. পুণ্যের দিক থেকে চার ধরণের হাত রয়েছে: সর্বোচ্চ হল সেই হাত যা দান করে, দ্বিতীয়টি হল সেই হাত যা নেওয়া থেকে বিরত থাকে, তৃতীয়টি হল সেই হাত যা না চেয়েই নেয় এবং চতুর্থটি হল সেই হাত যা চায়।
সূত্র

صحيح البخاري (2/ 112) (1429). صحيح مسلم (2/ 717) (1033). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 590). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 465). التوضيح لشرح الجامع الصحيح، لابن الملقن (10/ 315). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 388). تحفة الأحوذي بشرح جامع الترمذي، المباركفوري (3/ 288). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص212).

HadeethEnc.com-এ এই হাদীস

হে আল্লাহর রাসূল! আমি যদি (আমার প্রথম স্বামী) আবূ সালামাহর সন্তান-সন্ততির ওপর ব্যয় করি, তাতে কি আমি নেকী পাব? আমি তো তাদেরকে এভাবে ছেড়ে দিতে পারছি না, তারা তো আমারই সন্তান।’ তিনি বললেন, হ্যাঁ, তুমি তাদের ওপর ব্যয় করার দরুন নেকী পাবে।

عن أم سلمة رضي الله عنها ، قالت: قلت: يا رسول الله، هل لي أجرٌ في بني أبي سلمة أن أُنْفِقَ عليهم، ولستُ بتاركتهم هكذا وهكذا إنما هم بَنِيَّ؟ فقال: «نعم، لك أجرُ ما أنفقتِ عليهم».
উম্মে সালামাহ্ রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! আমি যদি (আমার প্রথম স্বামী) আবূ সালামাহর সন্তান-সন্ততির ওপর ব্যয় করি, তাতে কি আমি নেকী পাব? আমি তো তাদেরকে এভাবে ছেড়ে দিতে পারছি না, তারা তো আমারই সন্তান।’ তিনি বললেন, “হ্যাঁ, তুমি তাদের ওপর ব্যয় করার দরুন নেকী পাবে।”
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি যদি (আমার প্রথম স্বামী) আবূ সালামাহর সন্তান-সন্ততির ওপর ব্যয় করি এবং তাদের জন্য তা যথেষ্ট হয়, তাতে কি আমি নেকী পাব? এতে তাদেরকে খাদ্যের সন্ধানে ছুটে বেড়াতে হবে না। নাকি আমি তাদের প্রতি অনুগ্রহবশত এ কাজ করি দেখে কোনো সওয়াব হবে না; কারণ, তারা তো আমারই সন্তান।’ তখন তিনি তাকে জানালেন যে, তাদের ওপর ব্যয় করার দরুন সে নেকী পাবে।

সূত্র

دليل الفالحين لطرق رياض الصالحين، لابن علان، نشر دار الكتاب العربي. نزهة المتقين شرح رياض الصالحين، نشر: مؤسسة الرسالة، الطبعة: الرابعة عشر، 1407ه 1987م. بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي، نشر: دار ابن الجوزي. صحيح البخاري، نشر: دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم ترقيم محمد فؤاد عبد الباقي)، الطبعة: الأولى، 1422ه. صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، نشر: دار إحياء التراث العربي، بيروت.

HadeethEnc.com-এ এই হাদীস

“মহান আল্লাহ বলেন, খরচ কর, হে, আদম সন্তান ! আমিও খরচ করবো তোমার প্রতি।”

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «قَالَ اللهُ: أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মহান আল্লাহ বলেন, খরচ কর, হে, আদম সন্তান ! আমিও খরচ করবো তোমার প্রতি।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়াতা‘আলা বলেন, হে আদম সন্তান ! ‍তুমি খরচ করো (ওয়াজিব ও মুস্তাহাব খরচের মধ্য থেকে) আমিও তোমার রিযিকে প্রশস্ততা দান করব, তোমাকে এর বিনিময় দান করব এবং এতে তোমাকে বরকত দান করবো।

শিক্ষা
  1. সদাকা ও আল্লাহর পথে ব্যয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে।
  2. বিভিন্ন কল্যাণকর কাজে ব্যয় করা রিযিকে বরকত লাভ, রিযিক বৃদ্ধি ও বান্দা যা ব্যয় করে, আল্লাহর কাছ থেকে তা ফেরত পাওয়ার অন্যতম কারণ।
  3. এ হাদীসটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর মহান রব আল্লাহ থেকে যা বর্ণনা করেছেন তার অন্তর্ভুক্ত। এ ধরনের হাদীসকে হাদীসে কুদসী বা হাদীসে ইলাহীও বলে। এর শব্দ ও অর্থ উভয় আল্লাহর পক্ষ থেকে; তবে এতে আল-কুরআনের বৈশিষ্ট্য নেই, যে সব বৈশিষ্ট্যের কারণে আল-কুরআন অন্য সব কিছু থেকে আলাদা, যেমন: আল-কুরআনের তিলাওয়াত ইবাদত, এর স্পর্শ করতে পবিত্রতার প্রয়োজন হয়, এর অনুরূপ কোন সূরা বা আয়াত রচনা করতে চ্যালেঞ্জ ঘোষণা, এর অলৌকিকতা, ইত্যাদি।
সূত্র

صحيح البخاري (7/ 62) (5352). صحيح مسلم (2/ 690) (993). شرح النووي على مسلم (7/ 79). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 603).

HadeethEnc.com-এ এই হাদীস

“যে দিনার তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছ, যে দিনার তুমি গোলাম আযাদ করতে খরচ করেছ, যে দিনার তুমি মিসকিনের উপর খরচ করেছ এবং যেটি তুমি পরিবারে খরচ করেছ, তার মধ্যে তুমি যেটি পরিবারের জন্য সেটির সাওয়াবই সবচেয়ে বেশী।”

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قالَ: قالَ رَسُولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْه وسلَّمَ: «دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ».
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে দিনার তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছ, যে দিনার তুমি গোলাম আযাদ করতে খরচ করেছ, যে দিনার তুমি মিসকিনের উপর খরচ করেছ এবং যেটি তুমি পরিবারে খরচ করেছ, তার মধ্যে তুমি যেটি পরিবারের জন্য সেটির সাওয়াবই সবচেয়ে বেশী।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু প্রকারের ব্যয়ের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন: এক দিনার, যা তুমি আল্লাহর পথে জিহাদে খরচ করেছ; এক দিনার, যা তুমি কোনো দাসকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য খরচ করেছ; এক দিনার, যা তুমি কোনো দরিদ্র ও অভাবগ্রস্ত ব্যক্তির জন্য সদকা দিয়েছ; এবং এক দিনার, যা তুমি তোমার পরিবার-পরিজনের জন্য ব্যয় করেছ। এরপর তিনি জানান যে, এগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সওয়াবের ব্যয় হলো সেই দীনার যা তুমি তোমার পরিবার, সন্তান এবং যাদের ভরণপোষণ তোমার দায়িত্ব তাদের জন্য ব্যয় করেছ।

শিক্ষা
  1. আল্লাহর পথে ব্যয় করার অনেক ক্ষেত্র রয়েছে।
  2. ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, যেমন যখন সব খাতে ব্যয় করা সম্ভব না হয়, তখন পরিবারের জন্য ব্যয় করা অগ্রাধিকার পাবে।
  3. ইমাম নববী রহিমাহুল্লাহ মুসলিমের ব্যাখ্যায় বলেছেন: পরিবারের ওপর ব্যয় করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে এবং এতে রয়েছে বিপুল সওয়াবের ঘোষণা। কারণ, পরিবারের মধ্যে কেউ কেউ আত্মীয়তার কারণে ব্যয়ের হকদার, কেউ স্বেচ্ছায় দান ও সদকার মাধ্যমে উপকৃত হয়, আবার কেউ বিবাহসূত্রে বা মালিকানার কারণে ব্যয়ের অধিকার রাখে। এ সবই উত্তম এবং উৎসাহিত কাজ, এবং এটি স্বেচ্ছামূলক সদকার চেয়ে উত্তম।
  4. সিন্দী রহিমাহুল্লাহ বলেছেন: হাদীসের বক্তব্য ""দিনার, যা সে তার পরিবারের জন্য ব্যয় করে""—এর অর্থ হলো, যদি সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং পরিবারের হক আদায়ের নিয়তে তা ব্যয় করে।
  5. আবু কিলাবা (রহ.) বলেছেন: এমন কোন ব্যক্তির চেয়ে বড় সওয়াবের অধিকারী আর কে হতে পারে, যে তার ছোট ছোট সন্তানদের জন্য ব্যয় করে, তাদেরকে (অপরের কাছে চাওয়ার) লজ্জা থেকে রক্ষা করে বা আল্লাহ তাদেরকে এর মাধ্যমে উপকৃত করেন এবং তাদেরকে অভাবমুক্ত করেন?!
সূত্র

صحيح مسلم (2/ 692) (995). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 156). نزهة المتقين بشرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 291). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 374). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص209).

HadeethEnc.com-এ এই হাদীস

“যখন ব্যক্তি তার পরিবারের জন্য সাওয়াবের উদ্দেশ্যে খরচ করে, তবে তা তার জন্যে সদাকা।”

عن أبي مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ».
আবূ মাস‘ঊদ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন ব্যক্তি তার পরিবারের জন্য সাওয়াবের উদ্দেশ্যে খরচ করে, তবে তা তার জন্যে সদাকা।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যখন কোন ব্যক্তি তার পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ করে, যেমন: তার স্ত্রী, সন্তান, পিতামাতা ও অন্যান্য আত্মীয়, আর এর দ্বারা সে মহান আল্লাহর সন্তুষ্টি ও তাঁর কাছে সাওয়াবের আশা করে, তবে তা তার জন্যে সদাকা হিসেবে গণ্য হবে।

শিক্ষা
  1. পরিবারের জন্য ব্যয় করলে এর দ্বারা পুরষ্কার ও সাওয়াব অর্জিত হয়।
  2. মুমিন যেন তার আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর নিকট যে সাওয়াব ও বিনিময় রয়েছে তা তালাশ করে।
  3. প্রত্যেক আমলের ক্ষেত্রে সঠিক নিয়াত উপস্থিত রাখা উচিত। অনুরূপ পরিবারের জন্য ব্যয় করার ক্ষেত্রেও ।
সূত্র

صحيح البخاري (1/ 20) (55). صحيح مسلم (2/ 695) (1002). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (5/ 334). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 157). نزهة المتقين بشرح رياض الصالحين، لمصطفى الخن وغيره (1/ 293). بهجة الناظرين شرح رياض الصالحين، سليم الهلالي (1/ 375).

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com