“যখন ব্যক্তি তার পরিবারের জন্য সাওয়াবের উদ্দেশ্যে খরচ করে, তবে তা তার জন্যে সদাকা।”
عن أبي مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ».
আবূ মাস‘ঊদ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন ব্যক্তি তার পরিবারের জন্য সাওয়াবের উদ্দেশ্যে খরচ করে, তবে তা তার জন্যে সদাকা।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যখন কোন ব্যক্তি তার পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ করে, যেমন: তার স্ত্রী, সন্তান, পিতামাতা ও অন্যান্য আত্মীয়, আর এর দ্বারা সে মহান আল্লাহর সন্তুষ্টি ও তাঁর কাছে সাওয়াবের আশা করে, তবে তা তার জন্যে সদাকা হিসেবে গণ্য হবে।
শিক্ষা
পরিবারের জন্য ব্যয় করলে এর দ্বারা পুরষ্কার ও সাওয়াব অর্জিত হয়।
মুমিন যেন তার আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর নিকট যে সাওয়াব ও বিনিময় রয়েছে তা তালাশ করে।
প্রত্যেক আমলের ক্ষেত্রে সঠিক নিয়াত উপস্থিত রাখা উচিত। অনুরূপ পরিবারের জন্য ব্যয় করার ক্ষেত্রেও ।
সূত্র
صحيح البخاري (1/ 20) (55).
صحيح مسلم (2/ 695) (1002).
كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (5/ 334).
شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 157).
نزهة المتقين بشرح رياض الصالحين، لمصطفى الخن وغيره (1/ 293).
بهجة الناظرين شرح رياض الصالحين، سليم الهلالي (1/ 375).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com