যখন এ বিশিষ্ট সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন একটি আয়াতের তিলাওয়াত শুনলেন যে আয়াতে ইয়াহূদী ও খৃষ্টানদের সম্পর্কে আলোচনা রয়েছে যে, তারা তাদের পাদ্রীদের এবং আলেমদের ইলাহ সাব্যস্ত করেছে, তারা তাদের জন্য আল্লাহর বিধানের পরিপন্থী বিধান দেন যার অনুকরণ তারা করে থাকেন, তখন তার জন্য আয়াতের ব্যাখ্যাটি কঠিন হয়। কারণ, তিনি ধারণা করতেন যে, ইবাদত শুধু সাজদা করা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে, আল্লাহ ও তাঁর রাসূলের বিধানের বিপরীতে হালালকে হারাম এবং হারামকে হালাল সাব্যস্ত করার ক্ষেত্রে আলেম ও পাদ্রীদের অনুকরণ করাও তাদের ইবাদত করা।
- আল্লাহর বিধানসমূহের বিকৃতিতে আলেমগণ ও অন্যান্য মাখলুকের আনুগত্য করা বড় শিরক, যদি সে জানে যে তারা আল্লাহর বিধানের বিরোধিতা করছে।
- হারাম ও হালাল সাব্যস্ত করা আল্লাহর হক।
- শির্কের প্রকারসমূহ হতে কতক শির্কের বিবরণ: আর তা হলো আনুগত্যের শিরক।
- জাহেল-অজ্ঞকে শিক্ষা দেওয়ার বৈধতা।
- ইবাদতের অর্থ ব্যাপক। আল্লাহ যে সব জাহেরী ও বাতেনী কথা ও কর্ম পছন্দ করেন এবং ভালোবাসেন তা সবই তার অর্ন্তভুক্ত।
- আহবার ও পাদ্রীদের গোমরাহীর বর্ণনা।
- ইয়াহুদী ও খৃষ্টানদের শির্ক প্রমাণ করা।
- রাসূলগণের দীনের মূল এক। আর তা হলো তাওহীদ।
- আল্লাহর নাফরমানিতে মাখলুকের আনুগত্য করা তার (মাখলুকের) ইবাদত করার শামিল।
- যে বিষয়গুলো অস্পষ্ট সে বিষয়ে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করা ওয়াজিব।
- ইলমের প্রতি সাহাবীগণের আগ্রহ।
كتاب التوحيد، للإمام محمد بن عبد الوهاب، ت: د. دغش العجمي. مكتبة أهل الأثر, الطبعة الخامسة, 1435ه. الجديد في شرح كتاب التوحيد، لمحمد بن عبد العزيز السليمان القرعاوي, ت: محمد بن أحمد سيد, مكتبة السوادي، الطبعة: الخامسة، 1424ه. الملخص في شرح كتاب التوحيد، للشيخ صالح الفوزان, دار العاصمة, الطبعة الأولى، 1422ه. سلسلة الأحاديث الصحيحة، للألباني, مكتبة المعارف, الطبعة الأولى, 1415ه. جامع الترمذي, ت: أحمد شاكر, مكتبة ومطبعة مصطفى البابي, الطبعة: الثانية، 1395ه.