নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যেকোনো মুসলিম যেন তার মুসলিম ভাইকে ‘হে কাফের!’ বলে না ডাকে। কারণ এই কুফরির কথার মাধ্যমে তাদের মধ্যে একজন এটির যোগ্য হয়ে যায়। যদি সে সত্যিই তাই হয় (অর্থাৎ কাফের হয়), তাহলে তা সঠিক। আর যদি তা না হয়, তবে এই কথাটি বলার কারণে তা যে বলেছে তার ওপর ফিরে আসে।
- একজন মুসলিমকে তার অপর মুসলিম ভাই এর ব্যাপারে এমন কিছু বলা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে, যা তার মধ্যে নেই, যেমন ফাসেকি বা কুফরের গুণ।
- এই খারাপ কথা বলার ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং যে ব্যক্তি তার ভাইকে এমন কথা বলে, সে মহা বিপদের মুখে পড়ে। তাই জিহ্বাকে সংযত রাখা উচিত এবং শুধু সচেতনভাবে কথা বলা উচিত।
صحيح البخاري (8/ 26) (6104). صحيح مسلم (1/ 79) (60). البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (2/ 390). إرشاد الساري لشرح صحيح البخاري (9/ 65). النهاية في غريب الحديث والأثر (91).