নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা সৃষ্টিজগতের তাকদীরে যা ঘটবে তা বিস্তারিতভাবে লাওহে মাহফুযে আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিখে রেখেছেন, যেমন: জীবন, মৃত্যু ও রিযিকসহ অন্যান্য বিষয়সমূহ। আর সেগুলো মহান আল্লাহর ফয়সালা অনুযায়ী অবশ্যই কার্যকর হচ্ছে। সুতরাং যা কিছুই ঘটবে সবকিছু আল্লাহর নির্ধারণ (তাকদীর) ও ফয়সালার কারণেই হবে। অতএব, বান্দার জন্য যা পাওয়ার ছিল, তা কখনো ছুটে যাওয়ার নয়, আবার যা ছুটে যাওয়ার ছিল, তা কখনো পাওয়ার নয়।
- আল্লাহ কর্তৃক নির্ধারিত তাকদীর ও ফয়সালার উপরে ঈমান আনা আবশ্যক।
- তাকদীর হচ্ছে: সকল বিষয়ে আল্লাহ তা‘আলার ইলম, তাঁর লিখন, তাঁর ইচ্ছা পোষণ ও সকল বিষয় আল্লাহর সৃষ্টি করা।
- আসমান-যমীন সৃষ্টির পূর্ব থেকেই তাকদীর লিখিত, এ ব্যাপারে ঈমান আনার ফলাফল হচ্ছে: আল্লাহর প্রতি সন্তুষ্টি ও পূর্ণ আত্মসমর্পণ।
- আসমান-যমীন সৃষ্টির পূর্বে রহমান (আল্লাহ)-এর ‘আরশ পানির উপরে ছিল।
صحيح مسلم (4/ 2044) (2653)، إكمال المعلم (8/141)، البحر المحيط الثجاج (41/450).