নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, প্রতিটি জিনিস তাকদীর অনুসারেই ঘটবে। এমনকি অপারগতা (العجز), তা হচ্ছে: পছন্দনীয় কাজ ত্যাগ করা, তা বিলম্বে আদায় করা এবং নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে আদায় করা, হোক তা দুনিয়াবী অথবা আখিরাতের কোন কাজ। আর যোগ্যতা (الْكَيْسُ) হচ্ছে: দুনিয়া হোক বা আখিরাতের যে কোন কাজে তৎপরাতা ও দক্ষতা। নিশ্চয় আল্লাহ তা‘আলা অপারগতা, যোগ্যতা এবং প্রতিটি বস্তুকে নির্ধারণ করে রেখেছেন, কোন বস্তু শুধুমাত্রে আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুসারেই অস্তিত্বে আসতে পারে।
- হাদীসে সাহাবী রদিয়াল্লাহু ‘আনহুমের তাকদীর বিষয়ে আক্বীদার বর্ণনা করা হয়েছে।
- তৎপরতা ও অপারগতাসহ প্রতিটি বস্তুই আল্লাহর পূর্ব-নির্ধারণ তথা তাকদীর অনুসারে অর্জিত হবে।
- সাহাবী রদিয়াল্লাহু ‘আনহুমের রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা ও সঠিকতা যাচাই করা বর্ণনা।
- ভালো-মন্দ যাই হোক তাকদীরের প্রতি পরিপূর্ণ ঈমান রাখা।
صحيح مسلم (4/ 2045) (2655)، إكمال المعلم (8/143)، شرح النووي على مسلم (16/205)، الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني (1/ 122).