একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহবীদের মাঝে বসে ছিলেন, তখন তিনি বললেন: এটা এমন সময় যখন মানুষের কাছ থেকে ইলম উঠে যাবে ও ছিনিয়ে নেওয়া হবে। তখন যিয়াদ ইবনু লাবীদ আল-আনসারী রদিয়াল্লাহু ‘আনহু অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন: তিনি বললেন: কিভাবে ইলম উঠে যাবে আর আমাদের থেকে তা বিনষ্ট হবে? আমরা কুরআন পড়েছি এবং হিফয করেছি; আল্লাহর কসম! আমরা অবশ্যই তার তিলাওয়াত করব, আমাদের স্ত্রী, সন্তান ও সন্তানের সন্তানদেরকে তা পড়াব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন: তোমার মা তোমাকে হারাক, হে যিয়াদ! তোমাকে আমি তো মদীনাবাসীদের মধ্যে আলিম হিসেবে গণ্য করতাম। তারপরে তাকে উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন: ইলম হারিয়ে যাওয়ার অর্থ কুরআন হারিয়ে যাওয়া নয়; বরং ইলম হারিয়ে যাওয়ার অর্থ হচ্ছে ইলম অনুযায়ী আমল হারিয়ে যাওয়া। এই যে তাওরাত ও ইনজিল ইহুদী ও নাসারাদের হাতেই রয়েছে, এ সত্ত্বেও তা তাদেরকে উপকৃত করে না আর তারাও এর উদ্দেশ্য হতে কোন ফায়েদা গ্রহণ করে না; তথা: তাদের জ্ঞান অনুযায়ী আমল করা।
- কুরআনের মুসহাফ এবং কিতাবসমূহ মানুষের হাতে বিদ্যমান থাকবে তবে সে অনুযায়ী আমল না করলে তা কোন উপকারে আসবে না।
- ইলম কয়েকভাবে উঠে যাবে, যার মধ্যে রয়েছে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ, আলিমদের মৃত্যু এবং ইলম অনুযায়ী আমল না করা।
- কিয়ামতের আলামত হচ্ছে: ইলম উঠে যাওয়া এবং সে অনুযায়ী আমল না করা।
- হাদীসে ইলম অনুযায়ী আমল করার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে; কেননা এটাই প্রকৃত উদ্দেশ্য।
سنن ابن ماجه (5/ 172) (4048)، سنن الترمذي (4/ 328) (2653)، مسند أحمد (39/ 417) (23990)، الكاشف عن حقائق السُّنن (2/721)، المفهم (6/705)، مشارق الأنوار الوهاجة (2/146)، مرشد ذوي الحجا والحاجة إلى سنن ابن ماجه والقول المكتفى على سنن المصطفى (24/ 274).