মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“মুসলিমকে যখন কবরে প্রশ্ন করা হবে, তখন সে সাক্ষ্য দেবে যে: আল্লাহ ছাড়া (সত্য) কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল।

عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُسْلِمُ إِذَا سُئِلَ فِي القَبْرِ: يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ»، فَذَلِكَ قَوْلُهُ: {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالقَوْلِ الثَّابِتِ فِي الحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ} [إبراهيم: 27].
বারা ইবনু ‘আযিব রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুসলিমকে যখন কবরে প্রশ্ন করা হবে, তখন সে সাক্ষ্য দেবে যে: আল্লাহ ছাড়া (সত্য) কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল।“ এই অর্থ রয়েছে আল্লাহ তাআলার এই বাণীতে: يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالقَوْلِ الثَّابِتِ فِي الحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ তথা: “যারা মুমিন তাদেরকে আল্লাহ সু-প্রতিষ্ঠিত বাণী দ্বারা ইহলৌকিক ও পরলৌকিক জীবনে প্রতিষ্ঠা দান করেন।” [সূরা ইবরাহীম: ২৭]।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

মুমিনকে কবরে জিজ্ঞাসা করা হবে, এবং এটির জন্য নিযুক্ত দু‘জন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন, তারা হচ্ছেন: মুনকার এবং নাকির, যেমন অনেক হাদীসে উভয়ের নাম এভাবে এসেছে। তখন ঐ ব্যক্তি সাক্ষ্য দেবে যে” “আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হচ্ছে সু-প্রতিষ্ঠিত বাণী, যার কথা আল্লাহ তা‘আলা এ আয়াতে বলেছেন: “আল্লাহ অবিচল রাখেন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে।” [সূরা ইবরাহীম: ২৭]।

শিক্ষা
  1. কবরে প্রশ্ন করার ব্যাপারটি সত্য।
  2. আল্লাহ তা‘আলা কর্তৃক মুমিন বান্দাদেরকে সুদৃঢ় বা সুপ্রতিষ্ঠিত কথার উপরে প্রতিষ্ঠিত রাখার মাধ্যমে তাদের উপরে দুনিয়া ও আখিরাতের মর্যাদা প্রদান করা।
  3. তাওহীদের সাক্ষ্য দেওয়া এবং এর উপরে মৃত্যুবরণ করার ফযীলত।
  4. আল্লাহ মুমিন ব্যক্তিকে ঈমানে অটল থাকার মাধ্যমে এবং সরল পথে চলার মাধ্যমে এবং মৃত্যুকালে তাওহীদের উপর মৃত্যুবরণ করা এবং কবরে দুই ফেরেশতার জিজ্ঞাসার সময় মুমিনকে প্রতিষ্ঠিত রাখেন।
সূত্র

صحيح البخاري (6/ 80) (4699). صحيح مسلم (4/ 2201) (2871). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 498). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 386).

HadeethEnc.com-এ এই হাদীস
বারযাখী জীবন

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com