নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তাঁকে পাঁচটি গুণ দিয়েছেন যা তার পূর্বের কোন নবীকে দেওয়া হয়নি: প্রথমত: আমাকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে যা আমার শত্রুদের হৃদয়ে নিক্ষেপ করা হয়, যদিও আমার এবং তাদের মধ্যে এক মাসের দূরত্ব থাকে। দ্বিতীয়ত: পৃথিবীকে আমাদের জন্য মসজিদে পরিণত করা হয়েছে যাতে আমরা যেখানেই থাকি সালাত আদায় করতে পারি এবং পবিত্র বস্তুতে পরিণত করা হয়েছে যাতে পানি ব্যবহারের সুযোগ না থাকা অবস্থায় মাটি দিয়ে পবিত্রতা হাসিল করতে পারি। তৃতীয়ত: আমাদের জন্য যুদ্ধের গনীমতকে হালাল করা হয়েছে, যা মুসলিমগণ কাফেরদের সাথে যুদ্ধের সময় গ্রহণ করেন। চতুর্থত: কিয়ামতের দিন পরিস্থিতির ভয়াবহতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাকে সবচেয়ে বড় সুপারিশ প্রদান করা হয়েছে। পঞ্চমত: আমি সমস্ত সৃষ্টি: তাদের মানুষ এবং তাদের জিনদের কাছে প্রেরিত হয়েছি, তার পূর্ববর্তী নবীগণের বিপরীতে, যারা কেবল তাদের সম্প্রদায়ের জন্য প্রেরিত হতেন।
- একজন বান্দার জন্য তার উপর আল্লাহর নেয়ামত গণনা করার বিধান, সেগুলো সম্পর্কে জানানো এবং তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার স্বার্থে।
- মহান আল্লাহ এই জাতি এবং এর নবীকে এই গুণাবলী দ্বারা শ্রষ্ঠত্ব দান করেছেন।
- যে কোন পরিস্থিতিতে সময়মত সালাত আদায় করা এবং মুসল্লী সালাতের যে কয়টি শর্ত, রোকন ও ওয়াজিব পালনে সক্ষম হবে তাই আঞ্জাম দিবে।
- নবীগণের মধ্যে যে শাফায়াতের জন্য নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে খাস করা হয়েছে, তা বিভিন্ন প্রকারের: তার একটি হল: সকল মাখলুকের মাঝে বিচার-ফয়সালা করার জন্য তার সুপারিশ। আরেকটি হল: জান্নাতীদের জান্নাতে প্রবেশের জন্য তাঁর সুপারিশ। আরেকটি হল: বিশেষ করে তাঁর চাচা আবু তালিবের জন্য তার ওপর জাহান্নামের আগুন হালকা করার সুপারিশ, তাকে জাহান্নাম থেকে বের করার জন্য নয়, কারণ সে কাফের অবস্থায় মারা গেছে।
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ রয়েছে, যা এই হাদীসে উল্লেখ করা হয়নি, যার মধ্যে রয়েছে: তাঁকে অল্প কথায় অনেক অর্থ সম্বলিত বাণী দেওয়া হয়েছে, তার দ্বারা নবীদের সমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং আমাদের কাতারগুলি ফেরেশতাদের কাতারের মতো করা হয়েছে এবং অন্যান্য গুণাবলী।
صحيح البخاري (1/ 74) (335). صحيح مسلم (1/ 370) (521). تيسير العلام شرح عمدة الأحكام، للبسام (ص74). تنبيه الأفهام شرح عمدة الأحكام، لابن عثيمين (1/ 94).