নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, তখন বলতেন: (أعوذ بالله العظيم) আমি আল্লাহ এবং তাঁর সিফাতসমূহের আশ্রয় ও নিরাপত্তা প্রার্থনা করছি। (وبوجهه الكريم) অর্থ হলো বদান্যশীল ও দানকারী গুণে গুণান্বিত তাঁর চেহারার (وسلطانه) সুলতান হলো তাঁর সৃষ্টির মধ্যে যার ইচ্ছা তার উপর তাঁর আধিপত্য, ক্ষমতা এবং প্রভাব বিস্তৃত। (القديم) অনন্ত চিরন্তন। (من الشيطان الرجيم) রাজীম হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত ও বহিষ্কৃত, অর্থাৎ: হে আল্লাহ, আমাকে শয়তানের কুমন্ত্রণা, তার ফিতনা, তার পরিকল্পনা, তার বিপদ, তার প্রবঞ্চনা এবং তার গোমরাহী থেকে রক্ষা করুন, কারণ সেই হল গোমরাহীর কারণ এবং পথভ্রষ্টতা ও মূর্খতার প্রতি উদ্দীপক। আব্দুল্লাহ ইবন আমরকে বলা হল: "أقط؟" অর্থাৎ: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এটুকুই বলেছেন? তিনি বললেন: হ্যাঁ। যখন মসজিদে প্রবেশকারী এই দোয়া করে; তখন শয়তান বলে: এই প্রবেশকারী ব্যক্তি দিনরাত সারাক্ষণ আমার থেকে নিজেকে রক্ষা করে নিল।
- মসজিদে প্রবেশের সময় এই যিকিরটির মাধ্যমে দোয়া করার ফজিলত এবং এটি যে বলবে তাকে অবশিষ্ট দিন শয়তানের হাত থেকে রক্ষা করা হবে ।
- শয়তান থেকে সতর্কীকরণ। আর সে একজন মুসলিমকে বিভ্রান্ত ও প্ররোচিত করার জন্য লুকিয়ে অপেক্ষা করে;
- একজন ব্যক্তি শয়তানের বিভ্রান্তি ও প্রতারণা থেকে রক্ষা পাবে যতটা তার হৃদয় আল্লাহর প্রতি ঈমানকে ধারন করবে এবং এই প্রার্থনাকে স্মরণ করবে এবং এর ওপর প্রাপ্ত আল্লাহর প্রতিশ্রুতিতে বিশ্বাস করবে।
سنن أبي داود (1/ 349) (466). شرح سنن أبي داود، لبدر الدين العيني (2/ 374). مرقاة المفاتيح شرح مشكاة المصابيح، لعلي القاري (2/ 627).