মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“রহমান-আল্লাহ দয়াশীলদের প্রতি দয়া করেন। তোমরা যমীনবাসীদের প্রতি দয়া কর, যিনি আসমানের উপরে তিনি(আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন।”

عن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: «الرَّاحِمُونَ يَرْحَمُهمُ الرَّحمنُ، ارحَمُوا أهلَ الأرضِ يَرْحْمْكُم مَن في السّماء».
আব্দুল্লাহ ইবনু ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “রহমান-আল্লাহ দয়াশীলদের প্রতি দয়া করেন। তোমরা যমীনবাসীদের প্রতি দয়া কর, যিনি আসমানের উপরে তিনি(আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন।”
এটি আবূ দাউদ, তিরমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন , যারা অপরকে দয়া করেন রহমান সব কিছু বেষ্টনকারী তাঁর স্বীয় রহমত দ্বারা তাদের ওপর দয়া করেন, মূলত প্রতিদান স্বীয় আমল অনুযায়ী হবে। তারপর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জমিনে যত মানুষ অথবা প্রাণী অথবা পাখী অথবা তা ছাড়া যত প্রকার মাখলূক রয়েছে তাদের সবার ওপর দয়া করার নির্দেশ দিয়েছেন; আর তার প্রতিদান হলো, আল্লাহ তা‘আলা আসমানসমূহের ওপর থেকে তোমাদেরকে দয়া করবেন।

শিক্ষা
  1. ইসলাম হলো দয়া করার ধর্ম। ইসলামের পুরোটা আল্লাহর আনুগত্য ও মাখলূকের প্রতি দয়ার ওপর প্রতিষ্ঠিত।
  2. মহান ও সম্মানিত আল্লাহ দয়ার গুণে গুণান্বিত। তিনি সকল দোষ থেকেপবিত্র, অতিশয় দয়ালু ও পরম করুণাময় যিনি স্বীয় বান্দাদের প্রতি রহমত পৌঁছান।
  3. যেমন কর্ম তেমন ফল। কাজেই দয়াশীলদের প্রতি আল্লাহ দয়া করেন।
সূত্র

سنن أبي داود (7/ 297) (4941). سنن الترمذي (3/ 483) (1924). مسند أحمد ط الرسالة (11/ 33) (6494). تحفة الأحوذي بشرح جامع الترمذي، لمحمد المباركفورى (6/ 43). سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها، للألباني (2/ 594). معارج القبول بشرح سلم الوصول إلى علم الأصول، حافظ الحكمي (1/ 156).

HadeethEnc.com-এ এই হাদীস
তাওহীদুল আসমা ওয়াস সিফাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com