মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

নিশ্চয় আত্মীয়তা সম্পর্ক এমন একটি সম্পর্ক যা রহমানের কোমরকে আঁকড়ে ধরে থাকে। যে ব্যক্তি তার সাথে সম্পর্ক বজায় রাখেন তিনি তার সাথে সম্পর্ক বজায় রাখেন আর যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন।

عن ابن عباس رضي الله عنهما مرفوعاً: «إنَّ الرَّحِمَ شِجْنَةٌ آخذةٌ بحُجْزَةِ الرَّحمنِ، يَصِلُ مَن وَصَلَها، ويقطعُ مَن قَطَعَها».
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ হিসেবে বর্ণিত, “নিশ্চয় আত্মীয়তা সম্পর্ক এমন একটি সম্পর্ক যা রহমানের কোমরকে আঁকড়ে ধরে থাকে। যে ব্যক্তি তার সাথে সম্পর্ক বজায় রাখেন তিনি তার সাথে সম্পর্ক বজায় রাখেন আর যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন।”
এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নিশ্চয় আত্মীয়তার সম্পর্কের আল্লাহর সাথে একটি বন্ধন রয়েছে। বস্তুত এ নামটিই নেওয়া হয়েছে রহমান নাম থেকে। এ হাদীসটি সামগ্রিকভাবে সিফাতের হাদীসসমূহের একটি হাদীস যেগুলো সম্পর্কে ইমামগণ স্পষ্ট করেছেন যে, এগুলো যেভাবে বর্ণিত সেভাবেই রাখা হবে। আর যারা এ ধরনের হাদীসের দাবিকে অস্বীকার করেছেন তারা তাদের প্রতিবাদ করেছেন। আর الحُجزة শব্দটি ঐ সব সিফাতগুলোর একটি যে গুলোতে কোনো প্রকার বিকৃতি করা, অর্থহীন করা, ধরণ বর্ণনা ও তুলনা করা ছাড়া ঈমান আনা ওয়াজিব। সুতরাং, আমরা এ কথা বিশ্বাস করব যে, আত্মীয়তা হলো এমন একটি সম্পর্ক যা মজবুত করে ধরতে হবে। আর যে ব্যক্তি তার সাথে সম্পর্ক বজায় রাখেন আল্লাহ তা‘আলা তার সাথে সম্পর্ক বজায় রাখেন আর যে তার সাথে সম্পর্ক ছিহ্ন করে এবং আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় না রাখে তিনি তার সাথে সম্পর্ক ছিহ্ন করেন। আর যার সাথে আল্লাহ সম্পর্ক বিচ্ছিন্ন করল সে অবশ্যই আল্লাহর শত্রু বিতাড়িত শয়তানের সাথে বঞ্চিতদের অন্তর্ভুক্ত। যদি সমস্ত মাখলুক তার সাথে সম্পর্ক রাখার ইচ্ছা করে বা তার কোনো উপকার করতে চায়, তা তার কোনো উপকারে আসবে না।

সূত্র

مسند الإمام أحمد بن حنبل، تحقيق: شعيب الأرنؤوط - عادل مرشد، وآخرون، نشر: مؤسسة الرسالة، الطبعة: الأولى، 1421هـ - 2001م. النهاية في غريب الحديث والأثر، لابن الأثير، نشر: المكتبة العلمية - بيروت، 1399هـ - 1979م، تحقيق: طاهر أحمد الزاوي - محمود محمد الطناحي. مختار الصحاح، لزين الدين أبو عبد الله محمد بن أبي بكر بن عبد القادر الحنفي الرازي، تحقيق: يوسف الشيخ محمد، نشر: المكتبة العصرية - الدار النموذجية، بيروت – صيدا، لطبعة: الخامسة، 1420هـ / 1999م. تحفة الأحوذي بشرح جامع الترمذي لمحمد عبد الرحمن بن عبد الرحيم المباركفورى، الناشر: دار الكتب العلمية – بيروت. سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها، تأليف محمد ناصر الدين الألباني، الناشر: مكتبة المعارف للنشر والتوزيع، الرياض، الطبعة: الأولى، لمكتبة المعارف. شرح كتاب التوحيد من صحيح البخاري، لعبد الله بن محمد الغنيمان، الناشر: مكتبة الدار، المدينة المنورة، الطبعة: الأولى، 1405 هـ. صفات الله عز وجل الواردة في الكتاب والسنة : علوي بن عبد القادر السَّقَّاف دار الهجرة الطبعة : الثالثة ، 1426 هـ - 2006 م.

HadeethEnc.com-এ এই হাদীস
তাওহীদুল আসমা ওয়াস সিফাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com