মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আল্লাহ তা‘আলা জান্নাতে যখন আদমের আকৃতি তৈরি করেছেন, সেখানে তাকে যত দিন রাখার তিনি রাখলেন। ইত্যবসের ইবলিস তাকে ঘুরে দেখতে লাগল এটি কী? যখন তার পেট দেখল, তখন সে বুঝতে পারল তাকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না।

عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «لما صوَّرَ اللهُ آدمَ في الجنة تركه ما شاء الله أن يتركه، فجعل إبليسُ يُطيفُ به، ينظر ما هو، فلما رآه أجوفَ عَرف أنه خُلِقَ خَلْقًا لا يَتَمالَك».
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “আল্লাহ তা‘আলা জান্নাতে যখন আদমের আকৃতি তৈরি করেছেন, সেখানে তাকে যত দিন রাখার তিনি রাখলেন। ইত্যবসের ইবলিস তাকে ঘুরে দেখতে লাগল এটি কী? যখন তার পেট দেখল, তখন সে বুঝতে পারল তাকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না।”
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

আল্লাহ তা‘আলা যখন জান্নাতে আদমকে সৃষ্টি করলেন এবং তাকে আকৃতি দিলেন, তাকে একটি সময় পর্যন্ত রূহ সঞ্চার করা ছাড়াই সেখানে রেখে দিয়ে ছিলেন, ইবলিস তখন তার পাশ দিয়ে ঘুরতে লাগল এবং তাকে দেখতে লাগল, যেন জানতে পারে এটা কী? যখন তার ভেতরটা খালি দেখল এবং তার পেটও দেখল, তখন সে বুঝতে পারল সে তো দুর্বল মাখলুক, নিজের থেকে ওয়াসওয়াসা দূর করতে পারবে না অথবা বুঝতে পেরেছে যে, সে পেটের দিক থেকে পাপে লিপ্ত হবে। কারণ, তাকে গাছ থেকে তৈরি খাবার দেওয়া হয়েছে অথবা সে আগ থেকেই জানত যে, পেট ওয়ালা সৃষ্টি দুর্বলই হলো। অনেকের নিকট হাদীসের ভাষা «في الجنة» দুর্বোধ্য ঠেকেছে, অথচ বর্ণিত আছে আল্লাহ তা‘আলা তাকে যমীন থেকে সৃষ্টি করেছেন। তার উত্তরে বলা হয়েছে যে, তাকে কয়েক ধাপ পর্যন্ত এভাবেই রাখা হয়েছে, এভাবে থেকেই তার আকৃতি রূহ গ্রহণ করার উপযুক্ত হয়েছে। অতঃপর তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তার ভেতর রূহ সঞ্চার করা হয়েছে।

সূত্র

صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، نشر: دار إحياء التراث العربي – بيروت. إكمال المعلم بفوائد مسلم لعياض بن موسى بن عياض بن عمرون اليحصبي السبتي، المحقق: الدكتور يحيى إسماعيل، الناشر: دار الوفاء للطباعة والنشر والتوزيع، مصر، الطبعة: الأولى، 1419 هـ - 1998 م. التنوير شرح الجامع الصغير، لمحمد بن إسماعيل بن صلاح بن محمد الحسني، الكحلاني الأمير الصنعاني، المحقق: د. محمَّد إسحاق محمَّد إبراهيم، الناشر: مكتبة دار السلام، الرياض، الطبعة: الأولى، 1432 هـ - 2011 م. مرقاة المفاتيح شرح مشكاة المصابيح، لعلي بن سلطان الملا الهروي القاري، الناشر: دار الفكر، بيروت – لبنان، الطبعة: الأولى، 1422هـ - 2002م.

HadeethEnc.com-এ এই হাদীস
তাওহীদুল আসমা ওয়াস সিফাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com