মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

কুরসী দুই পায়ের স্থান আর আরশ, তার পরিমাণ নির্ধারণে কেউ সক্ষম নয়।

عن ابن عباس رضي الله عنهما موقوفًا عليه: «الكُرسِيُّ مَوْضِع القَدَمَين، والعَرْش لا يَقْدِرُ أحدٌ قَدْرَه».
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মাওকূফ হিসেবে বর্ণিত: “কুরসী দুই পায়ের স্থান আর আরশ, তার পরিমাণ নির্ধারণে কেউ সক্ষম নয়।”
ইবন খুযাইমাহ এটি ‘আত-তাওহীদ’ নামী কিতাবে বর্ণনা করেছেন। - এটি আব্দুল্লাহ ইবন আহমাদ “আস-সুন্নাহ” কিতাবে বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

“কুরসী দুই পায়ের স্থান” অর্থাৎ আল্লাহ তার নিজের সাথে যে কুরসীর সম্বোধন করেছেন তা হলো তার দুই পায়ের স্থান। ইবন আব্বাস কুরসীর এই যে অর্থ উল্লেখ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের নিকট এটিই প্রসিদ্ধ। আর তার থেকে এ অর্থই বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। আর কুরসীর অর্থ ইলম বলে যে বর্ণনা তার থেকে বর্ণিত তা বিশুদ্ধভাবে সংরক্ষিত নয়। অনুরূপভাবে হাসান থেকে কুরসীর অর্থ আরশ বলে যে বর্ণনা বর্ণিত তা দূর্বল। তার থেকে বর্ণনাটি সহীহভাবে পৌঁছে নি। আর তার বাণী: «والعَرْش لا يَقْدِرُ أحدٌ قَدْرَه» “আরশের পরিমাণ নির্ধারণে কেউ সক্ষম নয়।” অর্থাৎ যে আরশের উপর আল্লাহ আসন গ্রহণ করেছেন তা মহান মাখলুক। তার দৈর্ঘ ও প্রশস্তার পরিমাণ কত তা একমাত্র আল্লাহ তা‘আলা ছাড়া কেউ জানে না।

সূত্র

السنة، لعبد الله بن أحمد بن محمد بن حنبل الشيبانيّ، المحقق: د. محمد بن سعيد بن سالم القحطاني، الناشر: دار ابن القيم – الدمام، الطبعة: الأولى، 1406 هـ - 1986 م. التوحيد وإثبات صفات الرب عز وجل، لمحمد بن إسحاق بن خزيمة السلمي النيسابوري، المحقق: عبد العزيز بن إبراهيم الشهوان، الناشر: مكتبة الرشد - السعودية – الرياض، الطبعة: الخامسة، 1414هـ - 1994م. مختصر العلو للعلي العظيم للذهبي، لشمس الدين أبو عبد الله محمد بن أحمد بن عثمان بن قَايْماز الذهبي، حققه واختصره: محمد ناصر الدين الألباني، الناشر: المكتب الإسلامي، الطبعة: الطبعة الثانية 1412هـ-1991م. فتح رب البرية بتلخيص الحموية، المؤلف: محمد بن صالح بن محمد العثيمين، الناشر: دار الوطن للنشر، الرياض. العرش للذهبي - لمحقق: محمد بن خليفة بن علي التميمي -عمادة البحث العلمي بالجامعة الإسلامية، المدينة المنورة، المملكة العربية السعودية الطبعة: الثانية، 1424هـ/2003م

HadeethEnc.com-এ এই হাদীস
তাওহীদুল আসমা ওয়াস সিফাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com