মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আল্লাহ তায়ালা তার আত্নমর্যাদাবোধ প্রকাশ করেন এবং মুমিনগণও আত্নমর্যাদাবোধ প্রকাশ করে। আল্লাহর আত্নমর্যাদাবোধ উজ্জীবিত হয় যখন মুমিন এমন কিছু করে যা তিনি হারাম করেছেন।”

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قال: قال رَسُولُ الله صلى الله عليه وسلم: «إِنَّ اللهَ يَغَارُ، وَإِنَّ الْمُؤْمِنَ يَغَارُ، وَغَيْرَةُ اللهِ أَنْ يَأْتِيَ الْمُؤْمِنُ مَا حَرَّمَ عَلَيْهِ».
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তায়ালা তার আত্নমর্যাদাবোধ প্রকাশ করেন এবং মুমিনগণও আত্নমর্যাদাবোধ প্রকাশ করে। আল্লাহর আত্নমর্যাদাবোধ উজ্জীবিত হয় যখন মুমিন এমন কিছু করে যা তিনি হারাম করেছেন।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, আল্লাহ তাঁর আত্নমর্যাদাবোধ প্রকাশ করেন, তিনি ক্রোধান্বিত হন এবং অপছন্দ করেন, যেমনিভাবে মুমিনও আত্নমর্যাদাবোধ প্রকাশ করে, রাগ করে এবং কোন কিছু অপছন্দ করে। আর আল্লাহর আত্নমর্যাদাবোধে লাগার একটি কারণ হলো আল্লাহ যেসব জিনিস হারাম করেছেন, যেমন: যিনা, সমকামিতা, চুরি, মদ্যপান ইত্যাদি, মুমিন যখন তাতে লিপ্ত হয়।

শিক্ষা
  1. হাদীসে আল্লাহর ক্রোধ ও শাস্তি থেকে সাবধান করা হয়েছে, যখন মানুষ হারাম কাজে লিপ্ত হয়।
সূত্র

صحيح البخاري (7/ 35) (5223). صحيح مسلم (4/ 2114) (2761). تطريز رياض الصالحين، لفيصل المبارك (ص62). شرح رياض الصالحين، لابن عثيمين (1/ 496). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 96). صفات الله عز وجل الواردة في الكتاب والسنة، لعلوي السَّقَّاف (ص267).

HadeethEnc.com-এ এই হাদীস
তাওহীদুল আসমা ওয়াস সিফাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com