মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“যে কোন মুসলিম আমার উপর সালাম দিলে আল্লাহ তা‘আলা আমার নিকট আমার রূহটি ফেরত দেন যাতে আমি তার সালামের উত্তর দিতে পারি”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلَّى الله عليه وسلم قال: «ما مِنْ أحَدٍ يُسلِّمُ علي إلا ردَّ اللهُ عليَّ رُوحي حتى أردَّ عليه السَّلامَ».
আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে কোন মুসলিম আমার উপর সালাম দিলে আল্লাহ তা‘আলা আমার নিকট আমার রূহটি ফেরত দেন যাতে আমি তার সালামের উত্তর দিতে পারি”।
এটি আবু দাউদ ও আহমাদ বর্ণনা করেছেন।মানহাদীসটির সনদ হাসান
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, তার রূহ তাকে ফেরত দেওয়া হয় যাতে দূরের বা কাছের যারাই তাকে সালাম প্রদান করেন তাদের তিনি উত্তর দেন। বারযাখ ও কবরের জীবন হল গায়েবী বিষয়, তার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না, তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।

শিক্ষা
  1. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর অধিকহারে সালাত ও সালাম পাঠ করার প্রতি উদ্বুদ্ধ করা।
  2. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জীবন তাঁর কবরে একজন মানুষ তার বরযাখের জগতে যেমন জীবনযাপন করেন তার মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ জীবন। আল্লাহ তা‘আলা ছাড়া কেউ এর হাকিকত জানে না।
  3. হাদীসের ভেতর যারা আমরা যেমন জীবনযাপন করি তেমন জীবনযাপনের কথা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে বলেন তাদের কোনো দলিল নেই; যাতে মুশরিকরা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাওয়ার দলিল পেশ না করেন। বস্তুত এটি হল কবরের জীবন।
সূত্র

سنن أبي داود (3/ 384) (2041). مسند أحمد (16/ 477) (10815). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 486). شرح رياض الصالحين، لابن عثيمين (5/ 477). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 964).

HadeethEnc.com-এ এই হাদীস
নববী বৈশিষ্ট্যাবলী

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com