আব্দুর রহমান ইবন সামুরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মূর্তি ও তোমাদের বাপ-দাদার নামে কসম কর না”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ”তাওয়াগী”র নামে শপথ করা থেকে নিষেধ করেছেন, ”তাওয়াগী” হলো ”তাগিয়্যাহ” শব্দের বহুবচন। এগুলো সেসব মূর্তি মুশরিকরা আল্লাহ ছাড়া যার ইবাদত করতো। এগুলো তাদের সীমালঙ্ঘন ও কুফরির কারণ ছিল। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাপ-দাদার নামে শপথ করা থেকে নিষেধ করেছেন। কারণ, প্রাক-ইসলামী যুগে গর্ব ও শ্রদ্ধার বশবর্তী হয়ে বাপ-দাদার নামে শপথ করা আরবদের রীতি ছিল।
শিক্ষা
আল্লাহ ও তাঁর নাম ও গুণাবলী ছাড়া শপথ করা জায়েয নয়।
”তাওয়াগীত”, বাপ-দাদা, নেতা, মূর্তি এবং এগুলোর মত অন্যান্য বাতিল জিনিসের নামে শপথ করা হারাম।
আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা ছোট শিরক এবং কখনো এটি বড় শিরক হতে পারে, যদি সে তার অন্তরে যার শপথ করছে তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে এবং তাকে সেভাবে শ্রদ্ধা করে যেমন সে আল্লাহর প্রতি শ্রদ্ধা পোষণ করে বা তার জন্য ইবাদতের কোন হক রয়েছে বলে বিশ্বাস করে।
সূত্র
صحيح مسلم.
نزهة المتقين، مجموعة من الباحثين (2/ 1166).
شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 451).
سبل السلام، لمحمد الصنعاني (2/ 545).
المنهاج شرح صحيح مسلم، للنووي (11/ 108).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com