নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন যে, আল্লাহ তায়ালা জাহান্নামে প্রবেশের পর সবচেয়ে কম শাস্তি ভোগ করা লোকের উদ্দেশ্যে বলবেন: যদি তোমার জন্য দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব হয়ে যায় তা সবই কি তুমি এই আযাব থেকে মুক্তিপণ হিসাবে দিয়ে দিবে? সে বলবে: হ্যাঁ, তখন আল্লাহ বলবেন: আমি তোমার থেকে এর চেয়ে সহজ জিনিস তলব করেছি এবং তার আদেশ দিয়েছি, যখন তুমি আদমের পৃষ্ঠদেশে থাকা অবস্থায় তোমার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে, তুমি আমার সাথে কাউকে শরীক করবে না। আমি যখন তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছি, তখন তুমি শিরক ছাড়া আর কিছুই গ্রহণ করলেনা।
- তাওহীদের ফযীলত এবং তার ওপর আমল করা সহজ হওয়া।
- আল্লাহর তা‘আলার সাথে শিরকের বিপদ ও তার পরিণতি।
- আল্লাহ আদম সন্তানদের কাছ থেকে শিরক না করার অঙ্গীকার নিয়েছিলেন যখন তারা তাদের পিতা আদমের পৃষ্ঠদেশে ছিল।
- শিরকের বিরুদ্ধে সতর্কবাণী এবং কিয়ামতের দিন কাফিরদের জন্য সমগ্র বিশ্ব কোন কাজে আসবে না।
صحيح البخاري (8/ 115) (6557). صحيح مسلم (4/ 2160) (2805). عمدة القاري شرح صحيح البخاري، لبدر الدين العيني (15/ 213). معجم اللغة العربية المعاصرة، لأحمد مختار(2/ 1311). معارج القبول بشرح سلم الوصول إلى علم الأصول، لحافظ الحكمي (1/ 96).