মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তাকে তার দিকে সপর্দ করা হবে।

عن عبد الله بن عكيم رضي الله عنه مرفوعاً: «مَنْ تَعَلَّقَ شيئا وُكِلَ إليه».
আব্দুল্লাহ ইবন উকাইম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তাকে তার দিকে সপর্দ করা হবে।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানহাসান
ব্যাখ্যা

যে ব্যক্তির অন্তর অথবা কর্ম বা উভয় দিয়ে এমন কোনো বস্তুর দিকে ঝুঁকে এবং তা থেকে উপকার লাভ বা ক্ষতি প্রতিহত করার আশা করে, আল্লাহ তা‘আলা তাকে ঐ জিনিসে সোপর্দ করেন যার প্রতি সে ঝুঁকল। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঝুঁকল আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন এবং তার জন্য সব কঠিন কাজ সহজ করে দেবেন। আর যে ব্যক্তি গাইরুল্লাহর সাথে সম্পৃক্ত হলো আল্লাহ তা‘আলা তাকে তার প্রতি সোপর্দ করবেন এবং অপমান অপদস্থ করবেন।

শিক্ষা
  1. গাইরুল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া নিষিদ্ধ।
  2. সব বিষয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা ওয়াজিব।
  3. শির্কের ক্ষতি ও তার ভয়াবহ পরিণতির বর্ণনা।
  4. কর্মের বিনিময় কর্মের ধরণ অনুযায়ী হয়ে থাকে।
  5. ভালো হোক বা খারাপ হোক আমলের ফলাফল আমলকারী দিকেই বর্তাবে।
  6. যে আল্লাহর কাছ থেকে ফিরে যায় ও অন্যের কাছে উপকার তালাশ করে তার অপমান অপদস্থ হওয়া আবশ্যক।
সূত্র

الملخص في شرح كتاب التوحيد، دار العاصمة الرياض، الطبعة: الأولى 1422هـ- 2001م. الجديد في شرح كتاب التوحيد، مكتبة السوادي، جدة، المملكة العربية السعودية، الطبعة: الخامسة، 1424هـ - 2003م. مسند الإمام أحمد بن حنبل، تحقيق: شعيب الأرنؤوط - عادل مرشد، وآخرون، نشر: مؤسسة الرسالة، الطبعة: الأولى، 1421هـ - 2001م. سنن الترمذي، نشر: شركة مكتبة ومطبعة مصطفى البابي الحلبي – مصر، الطبعة: الثانية، 1395هـ - 1975م. غاية المرام في تخريج أحاديث الحلال والحرام، للألباني، المكتب الإسلامي - بيروت، الطبعة: الثالثة - 1405.

HadeethEnc.com-এ এই হাদীস
তাওহীদুল উলুহিয়্যাহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com