عن عبد الله بن مسعود قال: قال رسول الله صلى الله عليه وسلم: «هَلَكَ الْمُتَنَطِّعُون» قالها ثلاثًا.
আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দ্বীনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হ। ১ তিনি কথাটি তিনবার বলেছেন।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে দ্বীনের ও দুনিয়াবী ব্যাপারে, কথা ও কাজে হিদায়েত ও ইলেম ব্যতীত নিজের পক্ষ থেকে কঠোরতা অবলম্বনকারীদের ধ্বংস ও ক্ষতির কথা বর্ণনা করেছেন। সীমালঙ্ঘনকারীগণ শরী‘আতের সে সীমারেখা অতিক্রম করেছে যা নিয়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন।
শিক্ষা
- সকল ক্ষেত্রে কঠোরতা ও লৌকিকতা করা হারাম। সবসময় কঠোরতা পরিহার করতে উৎসাহিত করা হয়েছে; বিশেষ করে ইবাদত ও সৎ লোকদের সম্মানের ক্ষেত্রে।
- ইবাদত ও অন্য ক্ষেত্রে পূর্ণতা তালাশ করা প্রশংসনীয় কাজ; তবে তা যেন অবশ্যই শরী‘আহ অনুসারে হয়।
- গুরুত্বপূর্ণ বিষয়ে তাগিদ দেওয়া মুস্তাহাব। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাক্যটি তিনবার বলেছেন।
- হাদীসে ইসলামের উদারতা ও সহজতা বর্ণিত হয়েছে।
সূত্র
صحيح مسلم (4/ 2055) (2670). الجديد في شرح كتاب التوحيد، للقرعاوي (ص180). الملخص في شرح كتاب التوحيد، لصالح الفوزان (ص167).