মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না।”

عن أبي مَرْثَدٍ الغَنَوِيّ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا».
আবূ মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর বসতে নিষেধ করেছেন। তাছাড়া তিনি কবরের দিকে মুখ করে সালাত আদায় করতেও নিষেধ করেছেন। এর ধরন হলো: কবর মুসল্লীর কিবলার দিকে (সম্মুখে) হওয়া। কেননা এগুলো শির্কের মাধ্যম।

শিক্ষা
  1. হাদীসে কবরস্থান বা উভয় কবরের মধ্যে বা কবরের দিকে মুখ করে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। তবে জানাযার সালাত ব্যতীত; কেননা এটি কবরের দিকে মুখ করে আদায় করার ব্যাপারে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে।
  2. কবরের দিকে মুখ করে সালাত আদায় করা নিষেধ হওয়ার কারণ হলো শির্কের মাধ্যমকে বন্ধ করা।
  3. কবরের ব্যাপারে অতিরঞ্জিত করা বা এর অবমাননাকে ইসলাম নিষেধ করেছে। অতএব, বাড়াবাড়ি ও অবহেলা কোনটিই করা যাবে না।
  4. মুসলিমের মৃত্যুর পরেও তার সম্মান বলবৎ থাকে। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার মতো।“
সূত্র

صحيح مسلم (2/ 668) (972). توضيح الأحكام مِن بلوغ المرام، لعبد الله البسام (2/ 30). فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام، لمحمد العثيمين (1/ 522). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (4/ 285).

HadeethEnc.com-এ এই হাদীস
তাওহীদুল উলুহিয়্যাহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com