সায়েব ইবন ইয়াযীদ রাদিয়াল্লাহু ‘আনহু তার উপস্থিতিতে সংঘটিত একটি ঘটনা সম্পর্কে সংবাদ দেন। তা হলো দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উচ্চ আওয়াজে কথা বলছিল। উমার রাদিয়াল্লাহু ‘আনহু তা শুনলেন। তারপর তিনি সায়েব ইবন ইয়াযীদকে কংকর ছুঁড়ে মারলেন, যাতে তিনি লোক দুইজনকে তার কাছে নিয়ে আসেন। সায়েব ইবন ইয়াযীদ বলেন, আমি তাদের দুইজনকে তাঁর কাছে নিয়ে আসলে তিনি তাদের দুইজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে? তারা বলল, আমরা তায়েফের অধিবাসী। তিনি বললেন, তোমরা যদি এই শহর-মদীনার লোক হতে, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই কঠোর শাস্তি দিতাম। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উঁচুস্বরে কথা বলছ!’ অর্থাৎ যদি তোমরা মদীনার অধিবাসী হতে তাহলে রাসূলের মসজিদে উচ্চ আওয়াযে কথা বলার কারণে আমি তোমাদের দু’জনকে শাস্তি দিতাম। যেহেতু তারা দু’জন মদীনার অধিবাসী ছিল না, তাদের অজ্ঞতার কারণে তাদের ক্ষমা করে দেওয়া হলো। কারণ, সাধারণত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যাদের অবস্থা তাদের দু’জনের মতো হয় তাদের নিকট শরী‘আতের বিধান অজানা থাকে।
نزهة المتقين، تأليف: جمعٌ من المشايخ، الناشر: مؤسسة الرسالة، الطبعة الأولى: 1397 هـ الطبعة الرابعة عشر 1407 هـ كنوز رياض الصالحين، تأليف: حمد بن ناصر بن العمار ، الناشر: دار كنوز أشبيليا، الطبعة الأولى: 1430 هـ بهجة الناظرين، تأليف: سليم بن عيد الهلالي، الناشر: دار ابن الجوزي ، سنة النشر: 1418 هـ- 1997م صحيح البخاري، تأليف: محمد بن إسماعيل البخاري، تحقيق: محمد زهير الناصر، الناشر: دار طوق النجاة الطبعة: الأولى، 1422هـ رياض الصالحين، تأليف : محيي الدين يحيى بن شرف النووي ، تحقيق: د. ماهر بن ياسين الفحل ، الطبعة: الأولى، 1428 هـ.