মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

এক ব্যক্তি মসজিদে ঘোষণা দিয়ে বললো, কে লাল উটের খোঁজ দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেন তা না পাও। মসজিদ যে উদ্দেশে নির্মিত সে উদ্দেশেই ব্যবহার করতে হবে।

عن بُريدة رضي الله عنه : أن رجُلاً نَشَدَ في المسجد فقال: من دَعَا إلى الجَمَل الأحمر؟ فقال رسول الله صلى الله عليه وسلم : «لا وجَدْتَ؛ إنما بُنِيَتِ المساجد لما بُنِيَتْ له».
বুরাইদাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, “এক ব্যক্তি মসজিদে ঘোষণা দিয়ে বললো, কে লাল উটের খোঁজ দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেন তা না পাও। মসজিদ যে উদ্দেশে নির্মিত সে উদ্দেশেই ব্যবহৃত হবে।”
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

এ হাদীসে বুরাইদাহ রাদিয়াল্লাহু ‘আনহু সংবাদ দিচ্ছেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, কে লাল উটের খোঁজ দিতে পারবে? সে তার লাল উটের ঘোষণা দিচ্ছে যে, যে সেটি পাবে সে যেন তাকে তার সন্ধান দেয়। “তুমি যেন তা না পাও” অর্থাৎ আল্লাহ তোমাকে সেটি ফিরিয়ে না দিন। অন্য বর্ণনায় এরূপই এসেছে। “মসজিদ যে উদ্দেশে নির্মাণ করা হয়েছে তা সে উদ্দেশে ব্যবহৃত হবে।” অতঃপর তিনি তাকে বদ-দু‘আর কারণ বর্ণনা করে বলেন, আল্লাহর ঘরসমূহ দুনিয়াবী কাজ-কর্মের জন্য নির্মিত হয়নি, যেমন হারানো উটের ঘোষণা, ক্রয়-বিক্রয় প্রভৃতি, বরং এটি নির্মিত হয়েছে সালাত আদায়, মহান আল্লাহর যিকির ও আখিরাত অন্বেষণের জন্যে।

সূত্র

نزهة المتقين، تأليف: جمعٌ من المشايخ، الناشر: مؤسسة الرسالة، الطبعة الأولى: 1397 هـ الطبعة الرابعة عشر 1407 هـ كنوز رياض الصالحين، تأليف: حمد بن ناصر بن العمار ، الناشر: دار كنوز أشبيليا، الطبعة الأولى: 1430 هـ بهجة الناظرين، تأليف: سليم بن عيد الهلالي، الناشر: دار ابن الجوزي ، سنة النشر: 1418 هـ- 1997م صحيح مسلم، تأليف: مسلم بن الحجاج النيسابوري، تحقيق: محمد فؤاد عبد الباقي الناشر: دار إحياء التراث العربي – بيروت. رياض الصالحين، تأليف : محيي الدين يحيى بن شرف النووي ، تحقيق: د. ماهر بن ياسين الفحل ، الطبعة: الأولى، 1428 هـ

HadeethEnc.com-এ এই হাদীস
মসজিদের বিধানসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com